ফটোগ্রাফি: আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ১২৬ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির অপরুপ সৌন্দর্য
  • ০৫, জানুয়ারি,২০২৫
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ১২৬ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।



1000062609-01.jpeg



তাহলে চলুন গল্পটি শুরু করি


আপনারা সবাই আমার ফটোগ্রাফি পর্বের সাক্ষী হয়ে আছেন । প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকের এঈ অগ্রযাত্রায় একশতম পর্বে পৌঁছলাম। প্রতি সপ্তাহের বুধবারে আমি ফটোগ্রাফি পর্ব শেয়ার করে থাকি। সব সময় চেষ্টা করি প্রকৃতির এই সৌন্দর্যের সেরা মুহূর্ত এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ফটোগ্রাফির সার্থকতা।ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



#১

IMG_20241218_161715-01.jpeg


Device : Redmi note 11
সবুজ শ্যামল দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আসলে প্রকৃতি যখন তার সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তোলে । তখন আমরা প্রকৃতির সান্নিধ্য গেলে জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাই । যেখানে প্রকৃতি আমাকে আপন করে নেয়। সবুজ শ্যামল পরিবেশ যেটা প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রূপ। এই সময় মাঠে কৃষকেরা ধান চাষ করে সবুজ পরিবেশ দেখতে দারুন লাগে।এ যেন ভিন্ন এক আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া । এই সময় আকাশের সৌন্দর্য খুবই সুন্দর বিভিন্ন সাদা আকাশের ভেলা। নদীর পাড়ে বসে থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। আকাশের সৌন্দর্যে ছেয়ে আছে নদীর বুক।

#২

IMG_20241231_145439-01.jpeg


Device : Redmi note 11
পানি সেচের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গ্রামীণ পরিবেশ সবসময় অনেক সুন্দর হয় । গ্রাম্য পরিবেশে যারা বেড়ে উঠেছে তারাই গ্রামের সুন্দর দৃশ্য চারিপাশের সৌন্দর্যমন্ডিত পরিবেশ গুলি উপভোগ করতে পছন্দ করে। যেহেতু জন্ম লগ্ন থেকে গ্রামে বেড়ে ওঠা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালোবাসি। সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার। একটি মাঠের দৃশ্য গরু, ছাগল ও ভেড়া নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে রাখাল। আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে সেই সুন্দর মুহূর্তের দৃশ্য গুলো ফুটিয়ে তোলা।

#৩

IMG_20241223_172309-01.jpeg


Device : Redmi note 11
কচুরিপানা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এখনো গ্রামীন পরিবেশে বিভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়। শীতকালীন সময়ে মাঠে প্রান্তে ভিন্ন এক সৌন্দর্যে সেজে ওঠে । সেই দৃশ্যগুলো আমরা উপভোগ করতে খুবই পছন্দ করি । শীতকালীন সময়ের সেরা সৌন্দর্য সরিষা ফুল পুরো মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্য এখন পর্যন্ত উপভোগ করা হয়নি। কিছুদিন আগে মাঠে ঘুরতে যাওয়ার সময় একটি জমিতে সরিষা ফুলের দৃশ্য দেখতে পাই। পড়ন্ত বিকেলে হলুদ রঙের সমাহার বিস্তৃত বিষয়টি ফুটে উঠাতে পারিনি ।তবুও চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি করার। আশা করি সেই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৪

IMG_20241223_171934-01.jpeg


Device : Redmi note 11
নদীর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আজ কয়েকদিন বিকেল মুহূর্তে আমরা অনেকেই মাঠের মধ্যে গিয়ে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি ।আসলে এই সময় আকাশ মেঘলা থাকে ঠান্ডা আবহাওয়া ঝড়ো বাতাস খোলামেলা পরিবেশে গিয়ে উপভোগ করার মজাই আলাদা ।যেটা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। এই ছবিটির মাঠে যাওয়া মুহূর্তের সময় তোলা আসলে পারফেক্ট সময়ে ক্লিক করা হয়েছে বলেই। বিকেল মুহূর্তে নদীর পাড়ে বসে ছিলাম সেখানে একটি ঘোড়া বেঁধে রাখা ছিল । দেখতে দারুণ লাগছিল তাহার ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

#৫

IMG_20240511_072842-01.jpeg


Device : Redmi note 11
মাছের জালের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের চারিপাশে বিভিন্ন সৌন্দর্য ময় পরিবেশ দ্বারা ঘেরা যেটা আমরা উপভোগ করতে খুবই পছন্দ করি। এই পৃথিবীতে আমরা বিভিন্ন কর্মজীবীর মানুষ দেখতে পাই। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত পৃথিবীতে কোন কাজই ছোট নয়। যে যেটা তার যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী করে থাকে। গ্রামীন পরিবেশে যারা জীবনের অগ্রযাত্রার সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। তাদের জন্য অনেকটা কঠিন এবং পরিশ্রমের মাধ্যমে চলতে হয়। তেমনি এক দৃশ্যমান বিষয়ক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । তাদের এই জীবন যাত্রা দেখতে অনেক সুন্দর লাগে গোধূলি লগ্নে ঘরে ফেরা যেটা সত্যি তাদের মুখে হাসি ফোটা য়।

#৬

IMG_20240720_185834-01.jpeg


Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। নদীর তীরে একটি নৌকা ঘাটে বাঁধা আছে, সূর্য পশ্চিম আকাশে ফেলে পড়েছে। একান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ঘাটের এই সৌন্দর্য প্রকৃতির এক ভিন্নরূপ যেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৭


IMG_20240819_182137-01.jpeg


Device : Redmi note 11
সূর্যাস্তের লালচে আকার
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমার মনে হয় সূর্যাস্তের মুহূর্তটি সবাই উপভোগ করতে পছন্দ করে। বিকেলের শেষ মুহূর্তে সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম আকাশে হেলে পড়ে। সেই সৌন্দর্য দেখতে দারুণ লালচে আকার ধারণ করে চারিপাশের মেঘগুলো প্রতিফলিত হয় কি দারুন দৃশ্য ফুটে ওঠে। যেটা দেখার জন্য খোলামেলা পরিবেশ একদম পারফেক্ট। যেটা নদীর পাড়ে গিয়ে বেশি উপভোগ করা হয়ে থাকে। প্রতিনিয়ত আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো ফটোগ্রাফি করে শেয়ার করার চেষ্টা করি। যেটা আপনারা উপভোগ করে থাকেন । এই দৃশ্যমান মুহূর্তগুলো সব সময় সাক্ষী হয়ে থাকবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

প্রকৃতি আমরা সবাই অনেক পছন্দ করি। আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। সব গুলো ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

Screenshot_2025-01-06-00-13-21-473_com.android.chrome.jpg

Screenshot_2025-01-06-00-12-48-350_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-01-06-00-12-00-882_com.twitter.android.jpg

Screenshot_2025-01-05-23-06-24-165_com.peak.jpg

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি পোস্ট অনেক দিন পর দেখলাম।আপনি প্রকৃতির অপরুপ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর প্রকৃতির চমৎকার কিছু ক্যাপচার দেখতে পেয়ে।অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

এখানে অনেকেই চমৎকার ফটোগ্রাফি করেন তবে আপনার ছবিগুলো আলাদাই ব্যাপার আছে। একদম শেষের ছবিটা তো অসাধারণ হয়েছে। কি বলে যে ছবিগুলোর প্রশংসা করব তা আমি নিজেই জানিনা। আসলে আপনার ফটোগ্রাফি পোস্টের জন্য আমি অপেক্ষা করে থাকি।

 2 years ago 

আপনি সব সময় আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করে থাকেন। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো।

 2 years ago 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

তোমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর ছিল বন্ধু। বিশেষ করে প্রতিটা ফটোগ্রাফিতে আলাদা আলাদা সৌন্দর্য ফুটিয়ে তুলেছ যার কারণে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37