RE: প্রত্যেকটি শ্রমজীবী মানুষ আমাদের সমাজের অংশ
আপনি ইদানিং ভাইয়া অনেক বাস্তবমুখী কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেন। যেগুলো পড়লে আমরা অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি। অনেক জ্ঞান অর্জন হয়। ভীষণ ভালো লাগে। প্রত্যেকটি শ্রমজীবী মানুষ আমাদের সমাজের অংশ ঠিক বলেছেন ভাইয়া কারণ শ্রমজীবী মানুষ যারা কাজ করে খায় তারা যদি কাজ না করে তাহলে সমাজ কখনো টিকবে না। হুম ভাইয়া ভালো থাকার মাঝে রয়েছে পৃথিবীতে বেঁচে থাকার মূল তন্ত্র। যত যাই হোক আমাদের সৃষ্টিকর্তার প্রতি ধৈর্য রাখতে হবে। জি ভাইয়া অল্পতে ধৈর্য হারালে জীবন চলবে না। আমরা যদি কষ্ট ধৈর্য ধারণ করতে পারি তাহলে আগামীতে ভালো কিছু অর্জন করতে পারব। যারা সবজি বিক্রি করেন তারা যদি সবজি বিক্রি না করে তাহলে কিন্তু আমাদের না খেয়ে থাকতে হবে।সবজির বিক্রেতা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে । একজন রিক্সাচালকের কথা বলতে গেলে ঘুম থেকে উঠে নাস্তা কোনরকম হতে না হতেই। তারা বেরিয়ে পড়েন নিজের জীবনের জন্য ও পরিবারকে চালানোর জন্য। তাদের কাছে রোদ বৃষ্টি গরম কিছুই মনে হয় না। ঢাকা শহরে আমি ছিলাম ভাইয়া। ঢাকা শহরে তো পায়ের রিকশা চালাতে হয়। অনেক কষ্ট করে তারা কাজ করে সত্যিই দেখলে মায়া লাগে। একজন ঝাল মুড়ি বিক্রেতাও সারাদিন অনেক পরিশ্রম করার পর ভাইয়া জীবিকা নির্বাহ করে। ছেলে মেয়ের পড়ালেখা চালায়। আপনি ঠিক বলেছেন ভাইয়া। প্রতিটা মানুষ নিজ নিজ অবস্থান থেকে সংগ্রাম করে যাচ্ছে। অনেক সুন্দর আলোচনা করেছেন। ভালো লাগলো।