সমুদ্র দ্বীপের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #37
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। আর আজকের আর্ট এর কনসেপ্ট এসেছে @bristy1 আপুর একটি আর্ট থেকে। চাইলে তার আর্ট দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি 2000X1124 পিক্সেল।
এবার নতুন একটি নতুন একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার তৈরি করি। সেটায় কমলা ও হলুদ রঙ এর গ্র্যাডিয়েন্ট যুক্ত করি।
এখন নতুন একটি লেয়ার তৈরি করি। তারপর সেই লেয়ারে লেসো টুল দিয়ে ছোট ছোট যায়গা বানিয়ে নেই। তারপর কালো রঙ দিয়ে ভরাট করি পেইন্ট বাকেট টুল এর মাধ্যমে।
এবার আমি নতুন আরো একটি লেয়ার এ মারকিউ টুল দিয়ে সূর্য এঁকে ফেলি।
এবার সমুদ্রের পানিতে সূর্যের রশ্মি আঁকি।
এবার আমি কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে বিভিন্ন রকম এর গাছ এঁকে দেই ছোট ছোট দ্বীপ এর মতন যায়গা গুলোতে।
এবার আকাশে কিছু পাখি যুক্ত করি কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে।
এবার আমি সেচুরেশন বাড়িয়ে কমিয়ে একটু কালার কারেকশন করি। এতে এখন ছবি টাকে আরো সুন্দর লাগবে।
এবার দূরে একটি পাল তোলা নৌকা এঁকে দেই কাস্টম ব্রাশ টুল দিয়ে।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
প্রতিনিয়ত আপনার এই ধরনের আর্ট গুলো দেখতেছি আর অবাক হচ্ছি। প্রতিটা আর্ট অনেক সুন্দর হয়। আজকের সমুদ্র দ্বীপের দৃশ্য ভালই লাগতেছে। আর আকাশ দিয়ে পাখি উড়তেছে এমন দৃশ্য সত্যিই অসাধারণ লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি আপনার ডিজিটাল অংকন গুলো সবসময় ভালো হয়। আজকের টাও খুব সুন্দর হয়েছে দেখতে। চমৎকার লাগল আপনার এই পোস্ট টি দেখে।
ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা ডিজিটাল অংকন শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
আপনার ডিজিটাল আর্ট গুলো সত্যিই অসাধারণ। আমার কাছে অনেক ভালো লাগে। আজকের সমুদ্র দ্বীপের দৃশ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
This is beautiful. Well done!
thank you
আপনি অনেক সুন্দর ডিজিটাল আর্ট করেছেন । আপনার তৈরি ডিজিটাল আর্ট গুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। ডিজিটাল আর্ট এর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও কি দারুন একটি ডিজিটাল আর্ট আপনি করেছেন অপূর্ব লাগছে ।ডিজিটাল আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে একেবারে ন্যাচারাল মনে হয়। কালারটা এত ভালো আসে মনেই হয় না যে এগুলো ডিজিটাল আর্ট করা হয়েছে মনে হয় ছবি তুলে এখানে বসিয়ে দিয়েছেন। গাছ গুলো দেখতে অপূর্ব লাগছে সবকিছু মিলিয়ে ছবিটা সত্যি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সমুদ্র দ্বীপের দৃশ্য অঙ্কন অসম্ভব সুন্দর হয়েছে 👌
আমি আসলে ভীষণ পছন্দ করি আপনার ছবিগুলো।
বেশ দারুন অংকন করেন।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।
সমুদ্র দ্বীপের দৃশ্য অঙ্কন অনেক সুন্দর হয়েছে।যেখানে সূর্য অস্তের আলো পরেছে সমুদ্রের পানিতে আর দূরে ভাসতে একটি পাল সহ নৌকা , আকাশে পাখিরা । সব মিলে আপনার ডিজিটাল আর্ট অনেক সুন্দর প্রকাশ পাচ্ছে। শুভেচ্ছা
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সমুদ্র দ্বীপের দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ডিজিটাল আর্ট এর মাধ্যমে চিত্রটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার করা প্রতিটি ডিজিটাল আর্ট আমার কাছে সব সময়ই খুব ভালো লাগে। আজকের ডিজিটাল আর্ট টিও অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই
ডিজিটাল আর্ট দারুন হয়েছে। রং টা সত্যি দেখার মতন। ছোট ছোট দ্বীপ বেশ কয়েক টি গাছ দিয়ে দারুন সাজিয়েছেন। বাস্তবেও আছে এমন । সত্যি প্রকৃতি কত সুন্দর এবং সেই সুন্দর্য্য কে আপনি ডিজিটালি ভালই ফুটিয়ে তুলেছেন। ভাল থাকবেন। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।