DIY(এসো নিজে করি) পোস্টার রঙে আকা সমুদ্রের দ্বীপের পেইন্টিং।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷
আমি আজ গোধূলি সন্ধ্যার একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব।আর এটি আমি আজকে বিকেলেই পেইন্ট করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এলাম। চলুন তাহলে বন্ধুরা আমার আজকের এই পেইন্টিং দেখে নিন।

IMG_20220213_193850.jpg

ছোট নদীর দৃশ্য অঙ্কনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

ক্যানভাস বোর্ড

পোস্টার রঙ

তুলি

IMG_20220213_204433.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি তুলিতে হলুদ রঙ নিলাম।এরপরে আমি ক্যানভাস বোর্ডের মাঝের অংশে হলুদ রঙ করলাম।মাঝখান থেকে উপরের দিকে কিছুটা অংশ হলুদ রঙ করে নিলাম।

IMG_20220213_101808.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি কমলা রঙ নিলাম। হলুদের উপরের দিকে আমি কমলা রঙ করলাম।তারপরে আমি লাল রঙ দিয়ে উপরের দিকে কিছুটা অংশ রঙ করে মিলিয়ে নিলাম।

IMG_20220213_101859.jpgIMG_20220213_102016.jpg

IMG_20220213_102105.jpg

তৃতীয় ধাপ

তারপরে আমি আবারও কমলা রঙ নিলাম। হলুদ রঙের নিচের দিকে কমলা রঙ করলাম।এরপরে আমি নিচের দিকে হলুদ রঙ করে নিলাম।এটি হলো সাগরের অংশ।যেখানে গোধূলী সন্ধ্যায় সাগরের পানিও এমন দেখাচ্ছে।

IMG_20220213_102223.jpgIMG_20220213_102414.jpg

চতুর্থ ধাপ

এরপরে আমি অন্য একটি তুলিতে সাদা রঙ নিলাম। সাদা রঙ দিয়ে আমি উপরের হলুদের অংশে একটি সূর্য একে নিলাম।এটি অর্ধেক ডুবে আছে৷ এরপরে পানিতে সূর্যের কিরণ একে নিলাম।

IMG_20220213_102618.jpgIMG_20220213_102829.jpg

পঞ্চম ধাপ

তারপরে আমি কালো রঙ নিলাম। কালো রঙের সাহায্যে আমি ছোট ছোট ৩টি দ্বীপ একে নিলাম। এগুলোতে কিছু গাছ রয়েছে তা একে নেয়ার জন্য।

IMG_20220213_102944.jpgIMG_20220213_102932.jpg

IMG_20220213_103041.jpg

ষষ্ঠ ধাপ

এরপরে আমি একটি দ্বীপের উপরে ২টি গাছের কান্ড একে নিলাম।

IMG_20220213_103130.jpgIMG_20220213_103333.jpg


তারপরে আমি সেই গাছগুলোর পাতা একে নিলাম।২টি গাছেরই পাতা একে নিয়েছি।

IMG_20220213_103502.jpg

সপ্তম ধাপ

এরপরে আমি ডানপাশের দ্বীপে আরও ২টি গাছ একে নিলাম।গাছ আর গাছের পাতা একে এই দ্বীপের কাজ শেষ করে নিয়েছি।

IMG_20220213_103600.jpgIMG_20220213_103716.jpg

অষ্টম ধাপ

এরপরে আমি সামনের দিকের দ্বীপে ২ টি গাছের কান্ড একে নিয়েছি।

IMG_20220213_103837.jpg

এরপরে আমি ছোট একটি তালগাছ একে নিলাম। আর বড়গাছটি নারিকেল গাছ একে নিলাম।

IMG_20220213_104348.jpg

নবম ধাপ

তারপরে আমি আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে এমন করে একে নিলাম।
IMG_20220213_104442.jpg

এরপরে সাদা রঙ এর সাহায্যে কিছু ঢেউ একে নিলাম।

IMG_20220213_104735.jpg


এইভাবেই আমি আমার অঙ্কনের কাজ শেষ করে নিলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই পেইন্টিং।

IMG_20220213_193915.jpg

IMG_20220213_193805.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর একটি দৃশ্য এঁকেছেন তো। মনে হচ্ছে চোখের সামনে সত্তিকারের সমুদ্র দীপ দেখতে পাচ্ছি। সূর্যের লাল আভায় ঘেরা চারদিক। সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য এঁকেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার অংকন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু খুব সুন্দর বিকালের দৃশ্য পেইন্টিং করেছেন।আমার কাছে খুব চমৎকার লাগছে।কালার কম্বিনেশনটাও অসাধারণ ছিলো।দ্বীপের মাঝখানে গাছ গুলো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।

 4 years ago 

মন্তব্য ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ রইল।

 4 years ago 
ওয়াও অসাধারণ চমৎকার, ভাবে আপনি পোস্টার রঙে আকা সমুদ্রের দ্বীপের পেইন্টিং তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতাছে। আমার কাছে একান্ত অনেক বেশি ভালো লেগেছে। সত্যি কি বলব অনেক অনেক অনেক সুন্দর হয়েছে। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল
 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

সমুদ্র দ্বীপের পেইন্টিং কি অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে গাছগুলো এবং সূর্য ডোবার দৃশ্য টি চমৎকার ভাবে ফুটে উঠেছে। সেটি দেখতে খুব ভালো লাগছে।

 4 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

আপনার পেইন্টিং টি খুব অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে সময় নিয়ে সমুদ্রের দ্বীপের পেইন্টিং সম্পন্ন করেছেন। আর্টিস্ট দেখতে বেশ ভালো রাখছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ ভালো থাকবেন।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু, আপনার পেইন্টিং দেখে চোখ যেন জুড়িয়ে গেল। আপনার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ও সাবলীল ভাবে আপনার পেইন্টিং এর উপস্থাপনা যা মন কেড়ে নিল। অসাধারণ পেইন্টিং আপনার আপু। কি সুন্দর ভাবে পেইন্টিংয়ে নারিকেল গাছ, তাল গাছ, পাখি, নদীর ঢেউ, পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য ফুটিয়ে তুলেছেন তা বলার বাহুল্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপু আপনার তৈরি সমুদ্র দ্বীপের পেইন্টিং অসাধারণ হয়েছে। ধাপে ধাপে এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

অও,অসাধারণ আপু।খুবই সুন্দর পেইন্টিং করেছেন।রঙের কম্বিনেশন আমার খুবই ভালো লেগেছে, তাছাড়া নারিকেল গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগছে দ্বীপের মাঝে।ধন্যবাদ আপু।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 4 years ago 

জাস্ট অসাধারণ পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে সমুদ্রের দ্বীপের অনেক সুন্দর একটি পেইন্টিং অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন আপু। আপনার এই পোস্টটার রঙে সমুদ্রের দ্বীপের অংকনটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম অংকন দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সমুদ্রের দ্বীপের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পেইন্টিং করেছেন সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। আপনার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 4 years ago 

ধন্যবাদ রইলো ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38