You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১১

in আমার বাংলা ব্লগ3 years ago

হৃদয়ের মাঝে লুকানো আছে
তোমার প্রিয় মুখের প্রতিচ্ছবি,
সকাল-সন্ধ্যা-সাঁঝের বেলায়
আমি ভালোবাসায় রাঙিয়ে রাখি।

তুমি হয়তো দূর অজানায়
রয়েছো আপন ঠিকানায়,
তবুও কল্পনার সীমানা ছাড়িয়ে
আমি চঞ্চল হৃদয়ের সমুদ্রে।

সেই হৃদয়ের সমুদ্রের মাঝে,
ভাসবো আমি তোমার হাতে হাত রেখে।
ভালোবাসার শক্তি দিয়ে,
ভাসবো মোরা সমুদ্রের গহীন মাঝে।

ভালোবাসার রঙে রাঙিয়ে রাখবো,
তোমায় আমি আমার জীবন সাথী করে।
হারাতে দেব না তোমাকে আমি,
বেঁধে রাখবো তাই ভালোবাসার শিকল দিয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38