You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ডার্ক ওয়েব- ডেস্টিনেশন শেরিং ( চতুর্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকে আবারও ডার্ক ওয়েব সিরিজটির চতুর্থ পর্ব রিভিউ শেয়ার করেছেন দাদা আজকের পর্ব পড়ে অনেক ভালো লাগলো আমার।এই পর্বের মাধ্যমে জানতে পারলাম, তারা শেরিং এর সামান্য কিছু খোঁজ পেয়েছে।কিন্তু তারা এই খোঁজটি অনেক দেরি করে পেয়েছে। যার কারণ হলো শেরিং সেই সময় সেখানে থাকে না। সে অন্য কারণে সেখান থেকে রিসাইন করে চলে যায়। আসলে শেরিং এর সাথে বাইরের অন্য অন্য দেশের নানা রকমের প্রজেক্ট এর সাথে কন্টাক্ট ছিল। আসলে শেরিং একটা এন্টি ভাইরাসও লঞ্চ করতে চেয়েছিলো। তবে তার আসল উদেশ্য ছিলো ডিজিটাল প্রোগ্রামিং লঞ্চ করা। যার মাধ্যমে গ্রামের সবাই সেটি সহজে ব্যবহার করবে। কিন্তু তার কাছে এতটা ফান্ড ছিল না।আর এটা করতে ফান্ড দরকার অনেক। সে তার নিজের ইনকামের টাকা দিয়ে যে টুকু পেরেছিলো, ততটুকু করে রেখেছিলো।আসলে সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করে গেছে। নিজের অর্থ দিয়ে সর্বোচ্চ পরিমাণ চেষ্টার মাধ্যমে এতোটুকু করতে পেরেছিল। আর এদিকে তারা এখুন দার্জেলিং এ গিয়ে শেরিং খোঁজ করছে।আগামী পর্বের মাধ্যমে জানা যাবে তারা খোঁজ পায়নকিনা।সেই অপেক্ষা রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66707.24
ETH 1937.98
USDT 1.00
SBD 0.38