You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- নাদ ( সিজন ১- প্রথম পর্ব )
দাতা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি খুবই সুন্দর একটি ওয়েব সিরিজ আমাদের সাথে আবারো শেয়ার করলেন। এই ওয়েব সিরিজটি পড়ে খুবই ভালো লাগলো। প্রথম থেকে কাহিনীটা বেশ জাঁকজমকপূর্ণ। আসলে এই কাহিনীটা খুবই ভালো লেগেছে। রুদ্র ভৈরব আসলে নিজের অজান্তেই শিব মন্দিরে বসে সে বিনা বাজাচ্ছিল, হঠাৎ করে তখন অপরিচিত রাগ উৎপন্ন হয়।তারপর তার সামনে পড়ে থাকা এক মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে। তখন এই রাগের নাম সঞ্জীবনী রাগ। তবে এটা সবার কাছে গোপন রেখেছিলেন।গল্পটি বেশ ভালো লেগেছে এবং রহস্যময় লেগেছে। আশা করছি গল্পটি আরো জাঁকজমক হয়ে উঠবে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পর্বের অপেক্ষায় রইলাম।