You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৩
শরতের শুভ্রতা মেখে আরো বিশুদ্ধ
যা পেয়েছি সেটা তুমি,
ভোরের শিউলি ফুলে যে বিশ্বাস আসে,
সেখানে ও তুমি সুগন্ধি ছড়াও
তোমার ভালোবাসার তীব্রতা নিয়ে।
আমি অপেক্ষা করি আমার সর্বস্ব নিয়ে।
শরতের আবহাওয়াতে ভেসে বেড়াচ্ছে কাশফুলগুলো।
সাদা মেঘের মতো কাশফুলের সুন্দর দৃশ্য দেখে,
আমি হয়েছি মুগ্ধ,
কাশফুলের সুন্দর দৃশ্য গুলো দেখতে যাব তোমার হাতটি ধরে।
শিউলি ফুল দিয়ে আমি বরণ করব তোমাকে আমার এই বুকেতে।