You are viewing a single comment's thread from:

RE: নিজেকে প্রস্তুত করুন।

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি আমার জীবনে অনেক কঠিন কিছু মুহূর্ত পার করেছি। আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার জীবনে সর্বপ্রথম অনেক বড় একটা ধাক্কা আসে। তখন আমি প্রথম উপলব্ধি করতে পারি জীবনটা সহজ নয়। যদিও তখন বয়সটা ছিল আমার অনেকটাই টেনশন মুক্ত থাকার।

আসলে ভাই এই পৃথিবীর মানুষ এক অদ্ভুত প্রকৃতির। বিপদে পড়লে সাহায্য করা তো দূরের কথা। পাশেই পাওয়া যায় না। কিন্তু সুখের সময় তাদের ঠিকই পাশে পাওয়া যায়। আপনি ছোটবেলা থেকে অনেক বিপদে পড়েছেন আর নিজেকেই সে বিপদ থেকে উদ্ধার করেছেন। আসলে অনেক রকমের বিপদ এবং অনেক রকমের বাধার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে হয়। যেখানে আমরা হেরে যায় সেখান থেকে শিক্ষা লাভ করতে পারি। আপনি খুবই সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করার অনুপ্রেরণা দিয়েছেন। আসলে নিজেকে নিজেই তৈরি করতে হবে। অন্যের ভরসায় নিজেকে কখনোই রাখা যাবে না। এমনভাবে নিজে পথ সুফল করতে হবে যাতে কারো কাছে আর সাহায্য না পেতে হয়। আপনি খুবই সুন্দরভাবে আজকে পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন, এই পোস্টের মাধ্যমে আমরা অনেক অনুপ্রেরণা এবং সাহস পেলাম। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59538.46
ETH 1589.00
USDT 1.00
SBD 0.41