RE: আবোল-তাবোল জীবনের গল্প [ আইন ও আমরা ]
ভাই আজকে আপনার পোস্ট পড়ে আমার খুবই ভালো লাগলো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন। আসলে আমরা প্রত্যেকেই যদি আইন ঠিকভাবে পালন করি। তাহলে আমাদের নিজেদের ভালো। আসলে আইন আমরা ঠিকভাবে পালন করি না। আমরা যখন চলার পথে মোটরসাইকেল নিয়ে যায়। তখন আমরা হেলমেট ব্যবহার করতে চাই না। কিন্তু এই হেলমেট আমাদের নিজেদেরকে সুরক্ষা করে। এটা আমরা বুঝি কিন্তু আইন অমান্য করি। এই আইন অমান্য করার কারণে আমাদের নিজেদের ক্ষতি। আমরা কিছুদিন আগে মাতৃভাষা দিবস পালন করলাম। সেখানে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার অনেক পরিষ্কার করলাম। এটা আমাদের মানবতা আইন পালন করলাম।আমরা পরবর্তীতে সেখানে আবার আগের মতন অবস্থায় করেছি। এটা আমাদের মানবিক থেকে আমরা মানছি না। শুধু একদিনের জন্য পালন করছি। এটা আসলে ঠিক নয়। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে আমরা প্রত্যেকে যদি আইন মেনে চলি, তাহলে আমাদের সমাজে অনেক শান্তিময় হবে এবং আমাদের নিজেদের অনেক ভাল হবে। আপনার জন্য রইল শুভকামনা। আমাদের জন্য এত সুন্দর একটি শিক্ষামূলক শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।