You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || বাংলার বিজয়

in আমার বাংলা ব্লগ4 years ago

মাগো তোমার মুখের মিষ্টি বুলি
গেঁথেছি যত্ন করে হৃদয়ের গহীনে,
ওরা চাইলেই কি মুছে ফেলবো
তোমার ভালোবাসার প্রতীক?

আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কবিতা লিখেছেন, মায়ের মুখের ভাষা, এই ভাষা ওরা কেড়ে নিতে চায়। এই ভাষাতেই আমাদের যেন আত্মতৃপ্তির। আমরা মাতৃভাষায় কথা বলে নিজেরা যতটা আত্ম তৃপ্তি পায় অন্য ভাষাতেও কোনদিনও তা সম্ভব না। আজ মায়ের মুখের ভাষা রক্তের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি। বাঙালি বীর সন্তানেরা মাতৃভাষা রক্ষা করতে বুকের তাজা রক্ত দিয়ে এই মাতৃভাষাকে রক্ষা করে গেছেন। আর এই মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে এবং মাতৃভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মাতৃভাষা উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতার মাধ্যমে মাতৃভাষার প্রকাশ সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য রইল আন্তরিক ভালোবাসা। আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো, এই আশায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64114.66
ETH 1798.48
USDT 1.00
SBD 0.38