RE: ঢাকা টু বগুড়া - বিয়ের দাওয়াত খাওয়ার ভিন্ন অভিজ্ঞতা
ভাই আজকে আপনার ভ্রমণ কাহিনী শুনে খুবই ভালো লাগলো। ঢাকা থেকে বগুড়া শহরে এসেছিলেন বিয়ের দাওয়াত খেতে। আসলেই বিয়ের দাওয়াত মানেই অনেক মজা, অনেক সুস্বাদু খাবারের আয়োজন। আপনি ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আসলেই শীতকালের অন্যরকম অনুভূতি আর শীতকালে এরকম ভ্রমন খুবই ভালো লাগে। যেহেতু সেদিন আবহাওয়া ভালো ছিল, তাই শীতের কাপড় অতটা লাগেনি। তবে আমার খুবই ভালো লেগেছে আপনি যাত্রাপথে শুক্রবারে নামাজ আদায় করে নিয়েছেন, শুনে আমার খুবই ভাল লাগল। আসলে যাত্রাপথে ভ্রমণকাহিনীর ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারলাম খুবই আনন্দ উপভোগ করেছেন। যাইহোক বিয়ে বাড়িতে যাওয়ার পরেই আপনি খাওয়া-দাওয়া সেরে নিলেন। খুবই ভালো লাগলো। নতুন দম্পতির জন্য রইল শুভকামনা এবং আপনার জন্য রইল আন্তরিক ভালোবাসা।
হুম ভাই যদিও খুব টেনশনের ছিলাম কিন্তু আবহাওয়াটা ভালো থাকায় ভ্রমনটা ভালো হয়েছিলো বেশ।