You are viewing a single comment's thread from:

RE: ব্যালেন্স || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাই আজকে আপনার পোষ্টটি পড়ে আমার খুবই খারাপ লাগলো। আসলেই আমাদের সমাজের মানুষদের এটাই সমস্যা, কেউ সফলতা অর্জন করলে তাকে নিয়ে সমালোচনা শেষ নেই। সে কিভাবে সফলতা অর্জন করল। আমরা তার দেখাদেখি সফলতা অর্জন করব, এই চিন্তা-ভাবনা নেই। সে কেন সফলতা অর্জন করল। তাকে নিয়ে যত হিংসা। আর এই হিংসার কোন শেষ নেই। যেন সারাদিন তাদের কোন আর কাজ নেই। এই হিংসা নিয়ে থাকে। কিভাবে তাকে এই সফলতার পথ থেকে দূরে সরানো যায়, এটাই তাদের মূল লক্ষ্য। আসলে আমাদের সমাজের মানুষের এই চিন্তাধারার কারণে আজ আমাদের সমাজ ব্যবস্থার উন্নতি হচ্ছে না। একজন উন্নতি করেছে তুমি তার দেখাদেখি উন্নতি করো, এটা তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য সে কেন উন্নতি করল। তাকে কিভাবে উন্নতির পথ থেকে নামানো যায়, এটাই মূল লক্ষ্য। খুবই খারাপ লাগলো আমাদের সমাজ ব্যবস্থার মানুষের চিন্তাধারা দেখে। আপনি খুবই সুন্দর ভাবে সমালোচনাকারীদের নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। পড়ে খুবই ভালো লাগলো। আসলে কারো কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই সবচাইতে মূল উদ্দেশ্য হওয়া দরকার। তাই আমার খুবই ভালো লাগলো। আপনার পোস্টটি এবং পোষ্টের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনার সুস্থতা কামনা করছি এবং আপনার জন্য দোয়া রইল।

Sort:  
 4 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38