"আমার বাংলা ব্লগ"// কবিতা //ভালোবাসার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


balloons-1046658_1280.jpg

source

ভালোবাসার অনুভূতিগুলো অসীম। এই অনুভূতিগুলো আমরা বলে বা কখনো প্রকাশ করে শেষ করতে পারিনা। আসলে ভালোবাসার অনুভূতি মনের ভিতর থেকে তৈরি হয়। এই অনুভূতি প্রিয় মানুষের জন্য বাড়তেই থাকে। প্রিয় মানুষের প্রতি আমাদের ভালোবাসার যে অনুভূতি এই অনুভূতি যেন দিন দিন আরও বৃদ্ধি পায়। কারণ একজন ভালোবাসার প্রিয় মানুষের হাত শক্ত করে ধরে জীবনের পথ চলতে খুবই ইচ্ছা করে। আর সেই পথ চলাটা হয়ে থাকে অনেক আনন্দ ও সুখের। কারণ প্রিয় মানুষটির সাথে জীবনের প্রতিটা মুহূর্ত পার করার মধ্যে অনেক স্বপ্ন থাকে। আর এই স্বপ্ন নিয়ে প্রিয় মানুষের সাথে জীবনের পথ চলা আমাদের মনের ভিতর যেন তৈরি হয়। সেই প্রিয় মানুষকে নিয়ে অনেক অনুভূতি আমাদের কল্পনাতে আসে। সেই অনুভূতিগুলো যদি আমরা বাস্তবে প্রকাশ করতে পারি তাহলে ভালোবাসার পরিপূর্ণতা আমাদের মধ্যে তৈরি হয়। তাই ভালোবাসার অনুভূতি নিয়ে আজকের একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


ভালোবাসার অনুভূতি
মোঃরায়হান রেজা

আমার হৃদয়ের অনুভূতি,
শুধু তোমার জন্য।
তোমায় নিয়ে বাঁচবো চাই,
আমি জনম জনমের জন্য।


আমার কল্পনাতে হাজারো স্বপ্ন,
শুধু তোমায় ঘিরে।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
যদি ফিরে আসো তুমি আমার ঘরে।

আমার ঘরে বধু সেজে,
রাখব তোমাকে খুব আদরে।
মনের সকল অনুভূতি,
তোমায় দেব উজার করে।

আমার অনুভূতির কল্পনায়,
আসই শুধু তুমি।
তোমায় ছাড়া অন্য কিছু,
তাইতো আমি ভাবতে পারিনি।

আমার হৃদয়ের অনুভূতি,
শুধু তোমায় ঘিরে।
ভালোবাসায় পরিপূর্ণ হবে,
তোমার আমার জীবন জুড়ে।

ভালোবাসার সকল অনুভূতি,
তোমার জন্য দিয়েছি আমি উজাড় করে।
এই অনুভূতিগুলো গ্রহণ করো,
তোমার হৃদয়ের গহীনে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার অনুভূতিগুলো কখনোই বলে শেষ করা যায় না। এই অনুভূতিগুলো এক অন্যরকম অনুভূতি। হৃদয়ের গহীন থেকে এই অনুভূতিগুলো যেন তৈরি হতেই থাকে, প্রিয় মানুষের জন্য। এই অনুভূতিগুলো নতুন ভাবে যেন জন্ম হয় আর এই অনুভূতির প্রতি ভালোবাসার একটা অন্যরকম সম্মান থাকে। তাই যাকে ভালোবাসা যায় তাকে নিয়ে অনেক অনুভূতি আমাদের হৃদয়ের ভিতরে তৈরি হয়। সেই অনুভূতি থেকে আজকের এই কবিতা লেখা। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা ভালোবাসার অনুভূতি কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি প্রিয় মানুষকে নিয়ে ভালোবাসার অনুভূতি কখনো বলে শেষ করা যায় না। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিলো। সবমিলিয়ে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতায় এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত ভালোবাসার অনুভূতিগুলো কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করে থাকেন। আসলে ভালোবাসার অনুভূতি সত্যিই অসীম যেটা প্রকাশ করে শেষ করা যাবে না। সেই অনুভূতি চিরকাল বেঁচে থাকে। যেটা আপনি কবিতায় প্রকাশ করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই অনুভুতি আমার হৃদয় থেকে তৈরি হয়। তাই এই অনুভূতি নিয়ে কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে। আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার অনুভূতি গুলোর সঙ্গে অন্য কোন অনুভূতি মেলানো সম্ভব নয়। আর এই অনুভূতি কেন যেন মুখে বলে বোঝানো সম্ভব নয়। প্রতিটি মানুষের জীবনে ভালোবাসার মানুষকে নিয়ে অনুভূতি একই রকম মনে হয়। যাই হোক আপনার আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম সহজ ভাষার কবিতা গুলো খুব ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

আপু ভালোবাসার অনুভূতিগুলো কখনোই বলে শেষ করা যায় না। তাই এই অনুভূতিগুলো হৃদয় থেকে তৈরি হয় সেই অনুভূতি নিয়ে কবিতাটি লিখেছিলাম। আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক আনন্দিত।

 2 years ago 

ভাইয়া আপনি চমৎকার ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতাটি শেয়ার করলেন।আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভালো লেগেছে। ভালোবাসার অনুভূতি প্রিয় মানুষটিকে নিয়ে দারুন ভাবে মনের মাঝে ভীড় করে।সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ভালোবাসা হৃদয়ের অনুভূতি, সেই অনুভূতি থেকে এই কবিতাটি লেখা আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 

প্রিয় মানুষটার জন্য ভালোবাসার যে অনুভূতি, সেটা আসলেই অনেক বেশি স্পেশাল হয় ভাই। প্রিয় মানুষটাকে ঘিরে থাকে আমাদের নানা ধরনের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা জীবনে কত কিছুই না করে থাকি। আপনি প্রিয় মানুষটাকে কল্পনা করে বেশ সুন্দর একটা কবিতা লিখেছেন। কারণ কবিতার ভিতরেই স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, যে প্রিয় মানুষটার জন্য আপনার কতটা ফিলিংস বা ভালোবাসা রয়েছে। সত্যি ভাই আপনার লেখা কবিতাটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

কবিতা আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে আমি অনেক আনন্দিত। আসলে প্রিয় মানুষকে নিয়ে কবিতাগুলো লিখতে আমার খুবি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

প্রিয় মানুষকে নিয়ে এমন কবিতা লিখতে পারলে তো সবারই ভালো লাগে ভাই, তবে আমরা সবাই তো আবার লিখতেও পারি না এমন সুন্দর করে কবিতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38