"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার চোখে বসন্ত 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার কবিতা নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটি লিখতে পেরে অনেক বেশি ভালো লেগেছে, গতকাল রাতে আমি জানালার পাশে বসেই নীল আকাশের দৃশ্যগুলো দেখতেছিলাম আর বসন্তের সেই স্মৃতিময় দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আসলে বসন্ত যেন অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিকে ফুটিয়ে তুলে। সেই অনুভূতি নিয়ে আমি কবিতাটি লিখেছিলাম। আর আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার এই কবিতাটি শেয়ার করলাম।


তোমার চোখে বসন্ত
মোঃরায়হান রেজা


তোমার চোখের ভেতর আমি
একটি বসন্ত খুঁজি প্রতিদিন,
যেখানে পাতাঝরা নয়,
সেখানে হৃদয় থামে প্রতিদিন।

তোমার চোখ দুটি যেন শান্ত নদী,
যার বুকে জোনাকির আলো,
আমি সে নদীতে ডুবে যাই চুপিচুপি,
ভেসে যাই তোমার ভালোবাসার ঢেউয়ে।

তোমার হাসির শব্দে জেগে ওঠে সকাল,
ঘুম ভাঙ্গায় সেই মিষ্টি ডাকে।
তোমার মুখের কোণে এক টুকরো চাঁদ,
যা আমার রাতগুলোকে করে নির্ভার।

তোমার ছায়া পড়ে আমার প্রতিটি প্রহরে,
যেন দুপুরের রোদে গাছের নীচের শান্তি।
তুমি না থাকলে মন বৃষ্টির দিন হয়ে যায়,
ভিজে ওঠে চুপিচুপি।

তুমি মানে আমার প্রতিটি কবিতা,
প্রতিটি চিঠি, প্রতিটি নিঃশ্বাস।
তুমি মানে আমার সকাল থেকে রাত,
আর রাত থেকে স্বপ্নে যাওয়া পথ।

তুমি ছাড়া জীবন ভাবি না কখনও,
তোমার স্মৃতিতেই আমি বাঁচি,
তুমি আমার বুকের ভেতর লেখা
একটি প্রেমের চিরন্তন বসন্ত ।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসা হৃদয়ের অনুভূতি। তাইতো হৃদয়ের অনুভূতি কখন প্রিয় মানুষের প্রতি প্রকাশ পায়, সেটা বলা যায় না। হৃদয়ের অনুভূতি যেন জমা থাকে হাজারোও, আর এই হাজারো অনুভূতি থেকেই আমার লেখা আজকের এই কবিতাটি। তাই আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার কবিতাটি শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আশা করছি আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42