"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। এই অনু কবিতা গুলো লিখতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। গতকাল রাতে আমি নিজেকেও লিখে ছিলাম। অনু কবিতা মাধ্যমে আমি আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি আমার লেখা আজকের এই কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

তোমার ছোঁয়া যেন
শীতের সকালে প্রথম রোদের মতো,
যা ধীরে ধীরে ছুঁয়ে যায়
আমার জমে থাকা দিনগুলো।
তোমার এক চুমুক হাসি
ভেঙে দেয় দুঃখের কুয়াশা,
তুমি জানো না,
তোমার নির্ভেজাল উপস্থিতি
আমার হৃদয়ে কী উষ্ণতা আনে!
তুমি দূরে থেকেও
আমার সবচেয়ে কাছের অনুভূতি।

অনু কবিতা-২

তোমার চোখ দু’টো
একটা নদীর মতো,
নামহীন, স্রোতস্বিনী, গভীর।
আমি সেখানে ভেসে যাই
কোনও জিজ্ঞাসা না করেই।
কখনো জানতে চাইনি।

তোমার ভালোবাসা কি আমার জন্যই?
শুধু অনুভব করেছি,
তোমার পাশে থাকলেই
জীবনটা একটু বেশি জীবন্ত মনে হয়।

অনু কবিতা-৩

ভালোবাসা ছিল যেন
একটা পুরনো, অপাঠিত চিঠি,
যা তুমি কখনো হাতে দিলে না
তবু আমি প্রতিদিন তা পড়েছি হৃদয়ে।
তোমার কিছু না বলা কথাও
আমার হৃদয় বুঝে ফেলত
চুপচাপ নিঃশব্দে।

অনু কবিতা-৪

প্রতিদিন বিকেল নামলে
আমি বসে থাকি জানালার পাশে,
তুমি আসবে,এই আশায়।
বৃষ্টি আসে না, তবুও
আমার চোখের কোণে জমে ওঠে
একফোঁটা অপেক্ষা।
তোমার পায়ের শব্দ মিশে যায়
পাখির ডাক আর বাতাসে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার চারটি অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করে কখনো শেষ করা যায় না। তাই তো মনের ভিতরে যেন ভালোবাসার অনুভূতিগুলো থেকেই থাকে। তো বন্ধুরা আশা করছি আজকের লেখা এই চারটি কবিতা আপনাদের ভালো লাগবে, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কবিতা নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন।আসলে আপনি খুব সুন্দর ভাবে আপনার অনুভূতি দিয়ে এই অনু কবিতা গুলো লিখেছেন।আপনার অনু কবিতা গুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চারটি ভিন্নরকম অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আর অনু কবিতার মধ্যে নিজের সুন্দর ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে এত চমৎকার চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার অনু কবিতাগুলো আমি সব সময় পড়ার চেষ্টা করি৷ সব সময় আপনি একেবারে সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও এত সুন্দর একটি অনু কবিতা পোস্ট শেয়ার করেছেন৷ এখানে অনু কবিতাগুলো যখন পড়ছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল৷ একই সাথে এই অনু কবিতা গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.077
BTC 65801.09
ETH 1737.85
USDT 1.00
SBD 0.42