"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু ভালোবাসার অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে এই অনু কবিতার মাধ্যমে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি এবং আবেগ প্রকাশ করার চেষ্টা করেছি। আর অনু কবিতার মাধ্যমে ছন্দে মিলিয়ে খুবই সুন্দরভাবে মনের অনুভূতিগুলো প্রকাশ করা যায়। যার কারণে আমি অনু কবিতা লিখতে অনেক বেশি পছন্দ করি। আর সময় পেলেই কবিতা লেখা শুরু করে দেই। তাই আজকে আপনাদের মাঝে চারটি অনু কবিতা নিয়ে হাজির হলাম আশা করছি ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


বৃষ্টির দুপুরে বসে আছি একা,
পথের দিকে তাকিয়ে চা ঠান্ডা হয়ে যায়।
জানালার কাচে জল জমে,
আমি তাতে আঙুল দিয়ে লিখি তোমার নাম খানি।

তোমার প্রতীক্ষা কখন যেন অভ্যাসে পরিণত,
যেন জানি না আসবে কি না,
তবুও বুকের ভেতর এক পাগল বিশ্বাস,
তুমি আসবে এই পথে, আজ না হোক কাল।

অনু কবিতা-২


তুমি মুখ ঘুরিয়ে ছিলে,আমি চুপ করে
একটাও শব্দ উচ্চারিত করিনি,
তবুও নীরবতা যেন গর্জে,
উঠেছিল ঘরের চারপাশে।

হাওয়া ভারী, চোখে জল জমে আসে,
তবুও কেউ কাঁদে না।
হঠাৎ, তুমি তাকিয়ে হেসে বললে,
তুমি তো জানো, রাগ করলেও আমি ভালোবাসি।
শুধুই আমি তোমাকে।

সেই হাসি দেখে ভেঙে গেল সব অভিমান,
মেঘ কেটে সূর্যের মতো,
তুমি জড়িয়ে ধরলে আমায়।

অনু কবিতা-৩


তোমার চোখে ডুবে গিয়েছিলাম সেদিন,
বলে কিছুই উঠতে পারিনি,
শুধু অনুভব করেছিলাম।
তোমার আঙুল ছুঁয়ে যাচ্ছে আমার কাঁপা হাতে।

চারপাশে কেউ ছিল না,
তবু পৃথিবী থেমে গিয়েছিলো।
সে মুহূর্তে কিছুই বলিনি,
কিন্তু সেই ছোঁয়ার মধ্যেই লেখা ছিল,
আমাদের হাজার গল্পের ঝুড়ি।

অনু কবিতা-৪


তোমার হাতে লেখা সেই চিঠিটা
আজও আমার ডায়েরির শেষ পাতায়।
ঝাপসা অক্ষরে লেখা,
ভালো থেকো, আমি আর ফিরবো না।

কতবার পড়েছি সে চিঠি,
কতবার ভেবেছি,একবার যদি ফিরে আসো,
বলতাম, তোমার না থাকাটাও
আমার জীবনের সবচেয়ে বড় উপস্থিতি।

ভালোবাসা সবসময় একসাথে থাকা নয়,
কখনো কখনো দূরে থেকেও ভালোবাসা,
চিঠির পাতায় নিঃশব্দ কান্না হয়ে থেকে যায়।

fox-ga73d03b37_1920.png

source

আজকে আপনাদের মাঝে আমার লেখা চারটি অণু কবিতা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি এই কবিতার মাধ্যমে প্রিয় মানুষের প্রতি মনের আবেগ এবং অনুভূতি প্রকাশ করার চেষ্টা করলাম। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের অনু কবিতা গুলো যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।

 last year 

বাহ আপনি তো খুব চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনুভূতি দিয়ে অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। কারণ প্রিয় মানুষকে স্মরণ করে এবং অনুভূতি দিয়ে যে কোন কবিতা লিখলে পড়তে কিন্তু খুব চমৎকার লাগে। আর আপনার অনু কবিতার ভাষায় এমনিতে অসাধারণ। অনু কবিতাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আবেগ এবং অনুভূতি পূর্ণ রয়েছে আপনার কবিতায়। এমন সুন্দর কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে। আপনার কবিতাগুলি পড়ে বেশ ভাল লাগলো।

 last year 

ভাইয়া আপনি দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো আমার কাছে পড়তে অনকে ভালো লাগে।আজকের কবিতাটি ও অসাধারণ হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর অনু কবিতাগুলো পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকে এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে আপনি এই অনু কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ খুব ভালোভাবে ঘটিয়েছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 65474.88
ETH 1773.67
USDT 1.00
SBD 0.42