"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকে কিছু মনের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমার মনের অনুভূতি যেন আমি কবিতার আকারে শেয়ার করেছি। তাই আজকে আপনাদের মাঝে প্রিয় মানুষকে কেন্দ্র করে কিছু অনু কবিতা লিখেছি। তার ভালোবাসার এই অনু কবিতা গুলো লিখতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে ভালোবাসার অনুভূতিগুলো বলে কখনোই শেষ করা যায় না। এবং লিখেও কখনো শেষ করা যায় না। যার কারণে ভালোবাসার এই অনুভূতিগুলো প্রিয় মানুষটিকে কেন্দ্র করেই জানো হৃদয় থেকে বের হয়। সেই অনুভূতিগুলোই আমি অনু কবিতার আকারে লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

স্বপ্নের আকাশে তোমায় নিয়ে,
ভেসে বেড়াবো আমি।
ভালোবাসা ছড়িয়ে দেবো,
মনের ভিতরে আসে যত খানি।

তাইতো তোমায় নিয়ে স্বপ্ন,
দেখি দুচোখ ভরে,
ভালোবাসায় পূরণ করে দাও,
আমার জীবন জুড়ে।

অনু কবিতা-২

তোমার মুখের হাসি,
দেখলেই মন হয়ে যায় ভালো।
তাইতো আমি দেখতে থাকি,
তোমার মুখের ওই মিষ্টি হাসি গুলো।

তোমার মুখের হাসি দেখলেই,
মন হয়ে যায় ভালো।
তাইতো হাজারো কষ্টের মাঝে,
দেখতে থাকি তোমার হাসি গুলো।

অনু কবিতা-৩

হৃদয়ের সবটা জুড়ে আছো শুধু তুমি।
তোমায়নছাড়া হৃদয়টা আমার,
শুধুই যে মরুভূমি।
তোমায় নিয়ে হারিয়ে যাবো,

অচেনা কোন এক দেশে।
ভালোবাসার ঘর সাজাবো,
আমরা ভালোবেসে।

অনু কবিতা-৪

মনের যত চাওয়া পাওয়া,
শুধু তোমায় নিয়ে।
তাইতো তোমায় নিয়েই সকল স্বপ্ন,
আমি দেখি নিরবে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে।
ভালোবাসার আগলে রাখবো,
জনম জনম ধরে।

fox-ga73d03b37_1920.png

source

প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতিগুলো যেন আমাদের হৃদয় থেকে বের হতেই থাকে আর হৃদয়ের এই অনুভূতিগুলো যেন কখনোই আমরা বলে শেষ করতে পারি না। তাই হৃদয়ের অনুভূতিগুলোই আমি কবিতার আকারে লিখে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আমার অনু কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন অনু কবিতা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

অনু কবিতাগুলো পড়তে আমার ভালই লাগে।বিশেষ করে আপনি খুবই সুন্দর ভাবে ছন্দের মিল রাখেন।তাই আপনার কবিতাগুলো করতে আমার অনেক ভালো লাগে।যে কবিতায় ছন্দের মিল থাকে সেই কবিতা পড়তে এমনিতেই অনেক ভালো লাগে।ঠিক আজকেও আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো।নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে কবিতা লাইন গুলো সাজিয়ে তুলেছেন।আর এরকম ভালোবাসার কবিতা পড়তে কার না ভালো লাগে।যাইহোক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর প্রেম অনুভূতিমূলক অনু কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। আপনি প্রায় প্রেমের কবিতা লিখে শেয়ার করে থাকেন। আপনার লেখা কবিতাগুলো আবৃত্তি করেও অনেক অনেক শান্তি পাই বা প্রশান্তি মেলে। আশা করবো পরবর্তীতে এমন সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন।

 2 years ago 

বেশ ভালো লাগার মত কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাগুলো করতে খুব ভাল লাগে। সুন্দর সুন্দরভাবে প্রেমের কবিতা লেখেন দেখি। আপনার কবিতার শব্দ চয়ন অসাধারণ। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন মিল রেখে কবিতা লিখার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আবৃত্তি করে।

 2 years ago 

কবিতা পড়তে খুব ভালো লাগে। যদি হয় এত সুন্দর সুন্দর অনু কবিতা তাহলে পড়তে অনেক বেশি আনন্দ পাই। কারণ এই ছোট ছোট কবিতা গুলো ভিন্ন অনুভূতি নিয়ে পড়তে দারুণ। অনেক ধন্যবাদ সুন্দর কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আপনি ভালোবাসার অনুভূতি নিয়ে খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এই অনু কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার অনুভূতি কখনও বলে কিংবা লিখে শেষ করা যাবে না। তবু মাঝে মাঝে আমরা ছোট ছোট ছন্দের মাধ্যমে সেই অনুভূতি তুলে ধরার চেষ্টা করি। আপনার কবিতার মধ্যে সেই অনুভূতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার লেখা পতিটা অনু কবিতা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, সব গুলো অনু কবিতার লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62643.91
ETH 1737.30
USDT 1.00
SBD 0.39