RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১১ (Weekly Hangout Report-11)
প্রথমেই আমি হাফিজুল্লাহ ভাইকে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, একটা নয়, দুইটা নয় এগারোটা হ্যাংআউটের রিপোর্ট পর্যায়ক্রমে তিনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে পূর্ণরায় লিখিত আকারে তুলে ধরেন। এজন্য ভাইয়ের জন্য আন্তরিক ভালোবাসা।
কথায় বলে একজন ভুল করলে দশ জনে সেই ভুল থেকে শিক্ষাগ্রহণ করে। গতকালকের হ্যাংআউটটা ছিল আমাদের প্রত্যেকটা মেম্বারদের জন্য,গুরুত্ব পূর্ণ শিক্ষণীয়, হ্যাংআউট। একজনের ভুলকে ধরিয়ে দিতে গিয়ে আমরা সবাই সর্তক হয়ে গেলাম। যাতে একই ধরনের ভুল আমরা আর না করি। এগারোতম হ্যাংআউট থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করেছি। আশা করি, এই শিক্ষাটা আমার সামনের পথটাকে চলতে সাহায্য করবে।এমন কি এটা মেনে চলতে পারলে হয়ত জীবনে কিছু একা আশাও করতে পারব।
এবার বলি রির্পোট যিনি লিখেছেন তাকে নিয়ে, হ্যাংআউটের রির্পোট যিনি লেখেন, সে আর কেউ না আমাদের প্রিয় হাফিজুল্লাহ ভাই। আমরা কোনো বিষয়কে একবার শুনে মনে রাখার জন্য সেটা একটা নোট এ লিখে রাখতাম যাতে বারবার পড়ে মুখোস্ত করতে পারি। কিন্তু ভাইয়া, কথাগুলোকে একবার শুনেই, নোটে লিখে না রেখেও এতোটা সুন্দর করে আমাদের মাঝে আবারও সেই হ্যাংআউটের বিষয়গুলো তুলে ধরেন। একজন দক্ষ ব্যক্তি ছাড়া এটা করা অসম্ভব।
এতো সুন্দর রিপোর্ট আমাদেরকে প্রতিনিয়ত দেওয়ার জন্য ভাইয়াকে জানাই আবারও ধন্যবাদ। আপনার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভ কামনা।
ধন্যবাদ।