কাচঁকি মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৩ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।

৬মে ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

440598668_408209222128966_9162547369138775002_n.jpg

কাল থেকে বাসায় কারেন্ট নেই। যার জন্য কোন কিছুতেই চার্জ ছিলো না যার জন্য পোস্ট লিখতে পারিনি।যাই কারেন্ট আসলো এখন দেখি নেটওয়ার্ক নেই। তারপর ইন্টারনেট সংযোগ অফিসে ফোন দিলাম, তারা ফোন রিসিভ করলো না। পরে যখন পিক করলো বললো তাদের অফিস টাইম নাকি শুরু হয় দশটায়।কি যে একটা অবস্থা। এই দিকে আমার অনেক কাজ জমে গিয়েছে, গ্রাফিক্স এর কিছু কাজ ছিলো সেগুলোও করতে পারিনি।যাই হোক কেবল ইন্টারনেট আসার পর বসে পরলাম আগে পোস্ট নিয়ে পরে না হয় অন্যকাজ নিয়ে বসবো।আজকে আমি একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি।আমি আজকে একটি বাঙালি রেসিপি শেয়ার করবো।কাঁচকি মাচ ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমি সবসময়ই কাঁচকি মাছ হাতে মেখে রান্না করি আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম।ট্রাই করতে যেয়ে জিরার গুড়ার পরিবর্তে ভুলে পাঁচফোড়ন গুড়া দিয়ে দিয়েছি পরে যখন ঘ্রান নিলাম তখন কৌটার দিকে তাকিয়ে দেখি এই অবস্থা। এমনি গ্যাস নেই নতুন অন্যকোন তরকারি কি রান্না করবো।পরে রান্না শেষে চেক করে দেখলাম খুব বেশি খারাপ হয়নি।যাই হোক চলুন যাই মূল রেসিপিতে।
প্রয়োজনীয় উপকরণ

438238433_1886992161747354_5226126860978718082_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।
উপকরন পরিমান
কাচঁকি মাছ প্রয়োজন মত
তেল ২ টেবিল
লবন সামান্য
পেঁয়াজ ৪/৫ টুকরা
আলু ৩/৪ টি
মরিচের গুঁড়া ১ চা চামচ
পেঁয়াজ ৩টি
কাঁচামরিচ ২/৩ টি
জিরার গুঁড়া প্রয়োজন মত
প্রস্তুত প্রণালী


♻♻♻১ম ধাপ ♻♻♻

441048788_1373465826703332_7117414922627951339_n.jpg

প্রথমে তেল গরম করে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

438246362_1801891453664028_2275751270827514611_n.jpg

তাতে পেঁয়াজ দিয়ে দিব।


♻♻♻৩য় ধাপ ♻♻♻

438293711_1847120109071197_7612366013619274866_n.jpg

তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

438237700_372076491881247_3887819215592187541_n.jpg

তাতে হলুদ মরিচের গুঁড়ার দিয়ে দিব।

♻♻♻৫ম ধাপ ♻♻♻

438246229_812234860760452_6830754386521719472_n.jpg

তাতে জিরার ও ধনে গুঁড়ার দিয়ে দিব।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

438238462_960292342493065_8532508302528304128_n.jpg

তারপর আলু কুচি দিয়ে দিব।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

438299741_333046132832362_5716409009531176838_n.jpg

তারপর সামান্য পানি দিয়ে টমেটো ও কাচঁকি মাছ দিয়ে দিব।


♻♻♻১০ম ধাপ ♻♻♻

438270870_1116159926343432_8756296032223090194_n.jpg

তারপর উপর দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব।


438267382_3625160727799597_5007810519282050546_n.jpg

তারপর কাঁচা মরিচ দিয়ে দিব।
তারপর লবন চেক করে পরিমান মত ঝোল রেখে নামিয়ে নিব ।

440598668_408209222128966_9162547369138775002_n.jpg

হয়ে গেলো কাচঁকি মাছের রেসিপি।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

♻♻♻১১তম ধাপ ♻♻♻

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

Sort:  
 2 years ago 

কাঁচকি মাছের রেসিপিটি দেখতে ভীষণ দারুন লাগতেছে। আপনার রান্না ধরনটি ভীষণ ভালো লাগলো আপনার রান্না ধরন দেখে আমি শিখতে পারলাম। আপনি প্রতিটি ধাপ বেশ দারুন দক্ষতায় তুলে ধরেছেন। অনেক স্পষ্ট ছিল যা বুঝতে খুব সুবিধা হয়েছে, শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হয়,পরে দেখলাম ভালোই লেগেছে। আপনাকে ধন্যবাদ অসংখ্য

 2 years ago 

অত্যন্ত মজাদার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এরকম রেসিপি গুলো খেতে অসাধারণ সুস্বাদু লাগে। আজকে আপনার কাচকি মাছের রেসিপি তৈরীর প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার এই রেসিপি তৈরিতে মশলাগুলো প্রস্তুত করে নেওয়াটা সত্যি অসাধারণ হয়েছে। মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে কাচকি মাছের রন্ধন প্রক্রিয়া ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনার কাচকি মাছের রেসিপিটি একটু ভিন্ন ধরনের লাগলো। কেননা সবসময় কাচকি মাছ চচ্চড়ি করে খাওয়া হয়। এভাবে ঝোল ঝোল করে কখনো খাইনি। তবে আপনিও নতুন ভাবে ট্রাই করেছেন জেনে ভালো লাগলো। তবে ভুল করে জিরার গুঁড়ার পরিবর্তে পাঁচ ফোরনের গুঁড়া দেওয়াতে একটু ভিন্ন ধরনের স্বাদ পেলেন। যাইহোক বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও চচ্চড়ি খাই,আজকেই একটু ভিন্ন করার চেষ্টা করলাম।আসলে পাঁচফোড়ন পরিমানে কম দিয়েছিলাম তাই খুব একটা বুঝা যায়নি।ধন্যবাদ

 2 years ago 

জি আপু আমাদের বাংলাদেশের কারেন্টের প্রবলেম একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। আর ইন্টারনেট সংযোগ কারেন্টের সাথে সম্পৃক্ত কারেন্ট না থাকলে তো আর ইন্টারনেট সংযোগ পাবেন না। বুঝতে পেরেছি আপনার ইন্টারনেট সংযোগ ছিল না বিধায় অনেক কাছে জমা হয়ে গেছে। যাইহোক আপু কাচঁকি মাছ আমার খুব পছন্দনিয়ো একটা মাছ। কাচঁকি মাছ দিয়ে আমি অনেক ধরনের রান্না করে খেয়েছি। আমি যখন পার্বত্য চট্টগ্রামে ছিলাম তখন আমি যেখানে ছিলাম ওইখান দিয়েই কাচঁকি মাছের টলার গুলো যেত। আর টলার গুলো যাওয়ার সময় আমাদেরকে কাচঁকি মাছ দিয়ে যেত। সর্বোপরি কাচঁকি মাছের রেসিপি টা আপনার অনেক সুন্দর হয়েছে যদিও ভুলবশত জিরার গুড়ার পরিবর্তে ধনিয়ার গুরো দিয়েছিলেন।জিরার গুড়ার পরিবর্তে ধনিয়ার গুরো দিলে টেস্টের খুব একটা পার্থক্য হয় না শুধু ঘ্রাণের একটি পার্থক্য হয়। যাইহোক সুন্দর একটা কাচঁকি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ইদানিং আমাদের এই দিকে একটু কমই যায় কিন্তু সেইদিন বৃষ্টি হওয়ার কারনে এমন হয়েছে।হুম মসলা একটু ভিন্ন রকম ঘ্রান হয়েছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন কাচকি মাছ এভাবে আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

খেতে ভালোই হয়েছে আপু,মাঝে মাঝে ভুল থেকে দারুন কিছু হলে ভালোই হয়। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

বর্তমান সময়ে কারেন্ট যাওয়া একটা বড় সমস্যা। তাই টাইম মতো কারেন্ট চলে যাচ্ছে। যেহেতু কারেন্টের সাথে ইন্টারটেনের একটা সম্পর্ক রয়েছে। তাই কারেন্টে না থাকলে ইন্টারনেটও থাকে না। আপনার কারেন্ট এবং ইন্টারনেটের জন্য অনেক সমস্যার মধ্যে ছিলেন। এই ধরনের সমস্যায় আমিও মাঝেমধ্যে পড়ি। যাইহোক তারপরও আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। কাচঁকি মাছের রেসিপি আমার কাছে অনেক প্রিয়। সুন্দর করে গুছিয়ে রান্না ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমাদের এইদিকে কারেন্ট কমই যায়।বজ্রপাত হয়েছিলো যার জন্য এমন হয়েছে।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি ছোট মাছের রেসিপি কিন্তু চমৎকার ভাবে তৈরি করেছেন। এই ছোট মাছগুলো শরীরের জন্য খুবই উপকার। আপনার রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগলো। আর অনেক সুন্দর করে ব্লগ সাজাতে পারেন আপনি। বেশ ভালো লেগেছে এত সুন্দর উপস্থাপনা।

 2 years ago 

ঠিক বলেছেন ছোট ছোট মাছ শরীরের জন্য অনেক উপকারী । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

কাঁচকি মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। এধরনের রেসিপি গুলো খেতে অনেক বেশি মজা লাগে। আমার বাসায় ও এভাবে কাচকি মাছ রান্না করে খাওয়া হয়। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুন মজা লাগে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

কাঁচকি মাছের মজাদার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আসলেই গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।
কাকচি মাছ আমারও খুব প্রিয়।
যেমন খেতে সুস্বাদু তেমন পুষ্টিগুণে সমৃদ্ধ।
আপনার প্রস্তুত করার রেসিপি এবং বর্ণনা পড়ে বুঝতে পারলাম খেতে খুব সুস্বাদু হবে।

 2 years ago 

ছোটমাছের মধ্যে এই মাছ আমারও প্রিয়,কাটা নেই তাই।যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38