কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০১ ডিসেম্বর,সোমবার ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
কয়েকটা দিন খুব অসুস্থতার মধ্যেই কাটছে। কি পোস্ট করব ভাবছিলাম। অনেকক্ষণ ধরে ভাবার পর ঠিক করলাম আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে লাল্টানা ফুলের ফটোগ্রাফি। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুল দেখতে ভীষণ সুন্দর। এর গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না তবে ফুলগুলো একসাথে দেখতে ভীষণ ভালো লাগে।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে কসমস ফুলের ফটোগ্রাফি। ফুলের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। কসমস ফুল বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। সৌন্দর্যের দিক দিয়ে এই ফুল কোন অংশে কম নায়।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা একটি চমৎকার ফুলের ফটোগ্রাফি। এই ফুল বিভিন্ন জাতের হয়ে থাকে। তবে আমার কাছে ফুলটি একটু বেশি ভালো লেগেছে। মিষ্টি রঙের এই ফুলটির নিজস্ব কোন গন্ধ নেই। এটা বিদেশি ফুল। বর্তমানে আমাদের দেশেও বিভিন্ন জায়গায় দেখা পাওয়া যায়।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে চমৎকার একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল চিনি না এরকম মানুষ হয়তো পাওয়া যাবে না। এই ফুলের অসংখ্য রঙ এবং কয়েকটি জাত রয়েছে। প্রত্যেকটি ফুল দেখতে ভীষণ সুন্দর। এই ফুল একটি গাছে ধোকাথোকা হয়ে থাকে। যেটা দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সকলের পছন্দের চমৎকার একটি রক্ত জবা ফুলের ফটোগ্রাফি। আমার তো এরকম রক্ত জবা ফুল খুব ভালো লাগে। জবা ফুল বিভিন্ন রঙের এবং বিভিন্ন রকম দেখতে হয়ে থাকে। এগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগলো।
ফটোগ্রাফি নং-৬
এই ফুলগুলোর নাম বোতাম ফুল। এক এক অঞ্চলে এই ফুলের নাম এক এক রকম। আমাদের অঞ্চলে এই ফুলকে বোতাম ফুল বলেই ডাকা হয়। ফুলটি দেখতে খুবই ছোট্ট বোতামের মত। যেটা আসলেই সুন্দর।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই অক্টোবর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
বাহ আপু আপনি তো ভালো লাগার মত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি যেমন অসাধারণ হয়েছে তেমনি সুন্দর উপস্থাপনা করেছেন বর্ণনা দিয়ে।