You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৩

in আমার বাংলা ব্লগ3 years ago

আমাদের কলেজের বোটানি ডিপার্টমেন্টের স্যাররা, এত অলস, এত অলস, যে তার বলার না। যেমন একটি ঘটনা বলি,গত বছর নভেম্বর মাসে, আমাদের কলেজ থেকে একটি শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য কথা হয়েছিল, তার তারিখও ঠিক হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই আমরা সকলেই খুব উৎসাহিত ছিলাম। যেহেতু সব বন্ধু-বান্ধবীরা মিলে একসঙ্গে ঘুরতে যাব তাই সেখানে স্বাভাবিকভাবেই একটা সুন্দর দেখানোর ব্যাপার থেকেই থাকে, হি হি হি। যেহেতু শীতকাল ছিল তাই আমি একটা খুব সুন্দর নতুন সোয়েটার ,আরেকটি নতুন জিন্সের প্যান্ট অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আমাদের যেদিন ঘুরতে যাওয়ার কথা ছিল তার আগের দিনই ডেলিভারিটা আমার কাছে এসে পৌঁছায়। সোয়েটারটা আমার গায়ে কিছুটা বড় হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু পরের দিনই ঘুরতে যাওয়ার কথা ছিল তাই আমার কাছে আর পাল্টানোর কোন অপশন ছিল না। তাই আর এক্সচেঞ্জ করিনি। কিন্তু পরের দিন সকালেই হঠাৎ গ্রুপে দেখলাম স্যার এসএমএস করেছেন, তার কোন এক কাজ পড়ে গিয়েছে, তাই তিনি আমাদের ঘুরতে নিয়ে যেতে পারছেন ,না পরের সপ্তাহে ঘুরতে নিয়ে যাবেন। যেহেতু নতুন সোয়েটার পড়ে যাব আর নতুন জিন্স পরে যাব তাই ওই জামাটা পড়াই যাবে না প্রথম দিন ঘুরতে যাওয়ার জন্যই পড়বো বলে ঠিক করে রেখে দিয়েছি।পরের সপ্তাতে এসেও তিনি আবার ডেট চেঞ্জ করে ফেললেন, আর বললেন এক মাস পরে তোমাদের ঘুরতে নিয়ে যাব।কিন্তু এক মাসের জায়গায় এখন পাঁচ মাস হয়ে গেল ,সেই ঘুরতে যাওয়া আর হলো না ।🙂আর শীতকালের জায়গায় গরম চলে আসলো, সেই সোয়েটার আমার আলমারিতে পড়ে থেকেই পুরনো হলো।🙂

Sort:  
 3 years ago 

হেহেহে 🤣🤣 আমি লেখাটা পড়তে পড়তে অন্য কিছু ভাবছিলাম কিন্তু আনএক্সপেক্টেড ভাবে এমন কিছু ঘটে যাবে তা বুঝতে পারিনি। সামনের শীতকালে কাজে লাগবে দিদি ওই সোয়েটারটা। 🤪🤪

 3 years ago 

😂😂😂😂 ঠিক আছে দাদা, এই বছর শীতকালেই ওটা পড়ে নেবো 🙂🙂🙂🙂🙂।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62795.53
ETH 1821.97
USDT 1.00
SBD 0.39