You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬২
মেজাজ আমার ভীষণ গরম,
যাচ্ছি বাপের বাড়ী।😤
এখনও যদি শুধরে যাও,
যাবো না আর ছাড়ি।😠
এখনও একটু কথা শোনো
কিনে দাও গয়না শাড়ি ,🥺
নাহলে আর আসবো না গো
থাকো তোমার বাড়ী।😏
আসতে তোমাকে হবে না বাপু,
থাকো বাপের বাড়ি।
আজকে থেকে তোমার সাথে,
জন্মের মতো আড়ি.. আড়ি.. আড়ি...।
এটা কি ছিল 🤣🤣🤣।
বাহ বাহ, বিয়ের আগেই এতো Expart!!!
আমাদের আশেপাশেই তো কত বিবাহিত সিনিয়র ঘুরে বেড়াচ্ছেন, তাদের দেখেই শিখছি আর কি।🤭
এই কথা শুনলে বিয়ে করার আগেই বউ পালিয়ে যাবে ভাইয়া।🤭🤭
আপু এটা তো আর মনের কথা না। মনের মধ্যে তো অন্য রকম ব্যাপার চলছে।🤭🤭🤭
ওহ বাবা!! 🤨🤨🤨 এই ব্যাপার মনে মনে তবে অন্য কিছু চলে 😉।
বাবাগো, কবিতার রিপ্লাই ভার্শন হয়ে গেছে, অসাধারন, হয়েছে আপু।
ধন্যবাদ ভাই 😂😂😂।