You are viewing a single comment's thread from:
RE: পুরনো কলকাতার কিছু ফটোগ্রাফি।। এপ্রিল -২৫/০৪/২০২৩।।
পুরনো কলকাতার এই বাড়িঘর গুলো দেখতে যাওয়ার আমার তীব্র ইচ্ছা আছে কখনো সুযোগ হলে চলে যাব। আজকের এই পোস্টের মধ্যে দিয়ে পুরনো কলকাতার অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। বাড়িঘরগুলি অনেক পুরনো হয়ে গেছে ঠিকই তবে তারা তাদের ঐতিহ্যকে বজায় রাখার জন্য এখনো সেখানে বসবাস করে যাচ্ছে। সত্যিই হাতে টানা রিকশা দেখতে যেমন ভালো লাগে তেমনই তা টানতে রয়েছে প্রচুর পরিমাণে কষ্ট।
যেহেতু আমার ইউনিভার্সিটি ওই দিকটা, তাই মাঝেমধ্যে ইচ্ছে করেই হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশন অব্দি চলে আসি, শুধুমাত্র পুরনো কলকাতার মানুষ এবং বিল্ডিং দেখার জন্য। আমার কাছে এই জায়গা গুলো অনেক বেশি ভালো লাগে। যতই দেখি না কেন মন ভরে না।