"ঘোরাঘুরি" পর্ব - ০৪

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই এই প্রচন্ড গরমে কেমন আছেন? ভালো আছেন খুব একটা সেটা বলবো না, কারণ গরমে সবারই অবস্থা খারাপ। তবে সুস্থ থাকার চেস্টা করুন সকলে আর সুস্থ থাকুন এটাই কামনা করি।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ঘোরাঘুরি পর্ব -০৪ । এর আগে তিনটি পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পর্ব। সেখানে আমি বলেছিলাম আমি একই দিনে বেশ কয়েকটি জায়গায় একসাথে ঘুরেছিলাম। এর মধ্যে প্রথম পর্বটিতে এ কেনাকাটার কিছু মুহূর্ত। দ্বিতীয় পর্বটিতে কেনাকাটা করার পর খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত।আর তৃতীয় পর্ব টিতে ভিক্টোরিয়ার বাইরের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। আর আজ চতুর্থ পর্বটিতে ভিক্টোরিয়ার ভিতরের কিছু দৃশ্য দেখার করবো।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG_20230416_145111.jpg

প্রথমে প্রবেশের পরেই এই জায়গাটিতে উপস্থিত হয়ে ছিলাম। সেখানে গিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি দেখে অনুপ্রাণিত হলাম। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মহান ব্যাক্তির অবদান অনস্বীকার্য। এই মহান ব্যাক্তি পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

IMG20230409174214.jpg

তাই এই মহান ব্যক্তির ছবির পাশে দাঁড়িয়ে ফটো তোলার সুযোগ কখনোই হাতছাড়া করা যায় না। তিনি এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

IMG_20230416_145241.jpg

এখানে নেতাজী সুভাষচন্দ্র বসু সহ আরও কয়েকজন মহান ব্যক্তিবর্গ ছবিতে একত্রে অবস্থান করছেন। নেতাজী সুভাষচন্দ্র বসুর পিতার নাম জনকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দত্ত।

IMG20230409174237.jpg

এই হলের ভিতরে প্রবেশের পর চোখ ধাঁধিয়ে গেল। কোনদিকে যে প্রথমে যাব আর কোন দিকে শেষে বুঝতেই পারছিলাম না। এমনিতেই আমাদের হাতে সময় খুব কম ছিল। তাই খুব ভালো করে সবকিছু দেখতে পারিনি।

IMG20230409174245.jpg

প্রবেশের পর উপরের দিকে তাকালেই কেমন মাথা ঘুরে যাবে। কেমন যেন কোথা থেকে কী হয়ে গেল! আর ভিতরে দাঁড়ালে নিজেকে পিপীলিকার সমান মনে হচ্ছিল। তবে কারুকার্য অসাধারণ। তা আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন।

IMG20230409174420.jpg

এখানে পর্দায় স্বাধীনতা সংগ্রামের কিছু মুহূর্ত দেখানো হচ্ছিলো। কিছু যুদ্ধ জয়ী বিপ্লবীদের ছবি এখানে ফুটে উঠেছে। তা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন।

IMG20230409174716.jpg

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর ভিতর রয়েছে ২৫টি গ্যালারি।যার মধ্যে উল্লেখযোগ্য হলো সেন্ট্রাল হল ,পোর্টেট গ্যালারি ,ন্যাশনাল লিডার গ্যালারি, রয়েল গ্যালারি। এছাড়া নতুন সংযোজন করা হয়েছে কলকাতা গ্যালারি।

IMG20230409174812.jpg

ন্যাশনাল লিডার গ্যালারিতে রয়েছে ভারতের কিছু মহান ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতাদের জন্য আঁকা প্রতিকৃতি ও কর্মকাণ্ডের ছবির সংগ্রহ। কলকাতা গ্যালারিতে রয়েছে শহরের ইতিহাস এবং কলকাতার বিভিন্ন চিত্র খুঁজে পাওয়া যায় কলকাতা গ্যালারিতে।

IMG20230409174735.jpg

এছাড়া দেশীয় রাজাদের ও ব্রিটিশ অফিসারদের বিভিন্ন অস্ত্র এখানে সংগ্রহ করা হয়েছে। যুদ্ধের তরোয়াল, বর্ষা, বন্দুক, এখানে সংগ্রহ করা রয়েছে । নানা রকম মুদ্রা এখানে সংগৃহীত রয়েছে।

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরের পর্বটি নিয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39