//ভিডিওগ্রাফি:- ধান ক্ষেতের সুন্দর একটি ভিডিওগ্রাফি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"ভিডিওগ্রাফি:-ধান ক্ষেতের ভিডিওগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000024582.png

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে ভিডিওগ্রাফি:-ধান ক্ষেতের ভিডিওগ্রাফি আপনারা হয়তো সবাই জানেন আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিওগ্রাফি শেয়ার করি।আসলে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি এগুলো যেনো নেশায় পরিণত হয়েছে।তাই বাইরে কোথাও গেলে চোখের সামনে যেটা পড়ুক না কেন ফটোগ্রাফি নয়তো ভিডিওগ্রাফি করে রাখি। আর কিছু কিছু ফটোগ্রাফিও ভিডিওগ্রাফি রয়েছে যেগুলো স্মৃতিকে মনে করিয়ে দেয়।তাই সব থেকে যে জিনিস গুলো ভালো লাগে সব গুলো আমি ফটোগ্রাফির মাধ্যমে নয় ভিডিওগ্রাফির মাধ্যমে ক্যাপচার করে রাখি।তো সব সময় আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।

1000024583.png

তো আজকে আমি যে ভিডিওগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।এটা হচ্ছে আমার এলাকার ধান ক্ষেতের ভিডিওগ্রাফি।যেহেতু এখন আমাদের ধানের সিজন তাই ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে।তো কয়েকদিন ধরে আমি চিন্তা ভাবনা করলাম ধানের ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো।তবে বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে আমি ভিডিওগ্রাফি করতে পারি নাই।তো আজকে বিকেলে আমি বাইরে বের হলাম তখন মাথায় হঠাৎ করে চিন্তাটা চলে আসলো।তো সঙ্গে সঙ্গে আমি ধান খেতে গিয়ে আমি কয়েকটি ফটোগ্রাফি করলাম এবং ভিডিওগ্রাফি করলাম।

1000024587.png

আমি যখন ভিডিওগ্রাফি করি তখন পরিবেশটা অনেক সুন্দর ছিলো।চারপাশে মনে হয় প্রকৃতি ভেসে উঠতেছে।আর গ্রামীণ পরিবেশে সব সময় অনেক ভালো লাগে আমার। এইরকম মনোরম পরিবেশের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লেগেছে।তবে ভিডিওগ্রাফি করতে কিন্তু অনেক পরিশ্রম এবং ধৈর্য লাগে। কারণ এমনও সময় হয় ক্যামেরার মধ্যে সেই ভিডিওগ্রাফিটি ধারন হতে চায় না।তাই অনেক কয়েকবার ক্লিক করার পর সেই ফটো টা ক্যামেরায় আনতে হয়। যাইহোক আসলে এই কাজ গুলো যদি আমার অভ্যাস থাকে তাহলে কিন্তু এগুলো কোন কষ্ট মনে হয় না।যেহেতু আমি কয়েক সপ্তাহ ধরে এই ভিডিওগ্রাফি করি তাই আমার কাছে এটা এখন কিছু মনে হয় না।যাইহোক যখন ভিডিওগ্রাফিটি ধারণ করে আমি যখন দেখলাম।আমার কাছে ভিডিও টি খুবই ভালো লেগেছে।আশা করছি আপনাদের কাছে ও ভিডিওগ্রাফিটি অনেক ভালো লাগবে।তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



👇ভিডিওগ্রাফির লিংক👇

1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

আজকের ডেইলি টেস্ক প্রুফ

1000024609.jpg
1000024608.jpg1000024607.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ধানক্ষেতের ভিডিওটি খুব দক্ষ হাতে তুলেছেন ভাই৷ কাছ থেকে তুলেছেন বলে আরো ভালো লাগছে। ছবিগুলিও দারুণ তুলেছেন। বেশ সুন্দর কিছু ছবি শেয়ার করলেন। ভিডিওটি দেখে সেখানে গিয়ে সময় কাটাতে ইচ্ছে করছে। শহরের ধোঁয়ায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠি যেন।

 2 years ago 

শহরের থেকে গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে আমার। ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বেশ দারুন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ধানগুলো অনেকটাই পাকতে শুরু করেছে। তবে পুরো ধানক্ষেতের দৃশ্য দেখতে পারলে আরো ভালো লাগতো। খুব দক্ষতার সাথে আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করবো সামনে পুরো ধান ক্ষেতের ভিডিওগ্রাফি শেয়ার করার।

 2 years ago 

আজ আপনি ধানক্ষেতের দারুন একটা ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বর্তমান সময়ে উত্তরের হাওয়াতে ধানের শীষগুলো যেন ঢেউ খেলে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এখন ধান পাকার সিজন। আর আপনে দেখতেছি ধান খেতের চমৎকার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন। তবে আপনার ভিডিওগ্রাফিটি সত্যি অসাধারণ হয়েছে। আর ফসলের মাঠ এরকম ধান থাকলে মানুষ দেখলে এমনিতে মুগ্ধ হয়ে যায়। অসাধারণ ধান ক্ষেতের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37