You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টি ভেজা কাঠগোলাপ ফুলের কয়েকটি ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

কাঠগোলাপ সাধারণত আমি হলুদ টাই দেখেছি অর্থাৎ সাদার মধ্যে খানিকটা হলুদের ছোঁয়া থাকে সেটাই।আর আরেকটা দেখেছিলাম সাদার মধ্যে হালকা গোলাপি ছোঁয়া। এই কাঠগোলাপটা যেটা পুরোপুরি ডীপ মেরুন এবং গোলাপীর মিলানো রং এটা আগে কখনো দেখিনি। বৃষ্টির জলের ছিটে পড়াতে তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। ছোটবেলায় মনে পড়ে একটা মাঠে খেলতে যেতাম। তার পাশেই একজনের কোয়ার্টার ছিল। সেই কোয়ার্টারে একটা কাঠ গোলাপ গাছ ছিল। সে কাঠ গোলাপের গন্ধে চারিদিক ম ম করত। আমি আবার মাঝে মাঝে এই ফুল তুলে নিজের কানের পেছনে গুঁজে ঘুরে বেড়াতাম।

Sort:  
 3 years ago 

একদমই ঠিক দিদি,বৃষ্টির জলের ছিটে পড়াতে তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। আপনার ছোটো বেলার গল্পটি শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.84
ETH 1772.84
USDT 1.00
SBD 0.39