You are viewing a single comment's thread from:
RE: স্বরচিত কবিতা “মহান একুশ,ভুলিনি তোমায়”।।
আর দুমাস পরেই ভাষা দিবস আসছে। একুশে ফেব্রুয়ারি। এই মহান বাংলা ভাষা দিবস নিয়ে আপনি খুব সুন্দর একটি মন ছুঁয়ে যাওয়ার মত কবিতা লিখেছেন। আমার মনে পড়ে আমরা যেবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, সেইবার ভাষা দিবসের দিন আমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা পড়েছিল।সেই কারণে সমস্ত রাজ্যের দিন পরিবর্তন করে সেটা বাইশে ফেব্রুয়ারি করা হয়েছিল। ভাষাকে শ্রদ্ধা জানানোর জন্যই সমস্ত রাজ্য জুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।যেটা সত্যিই প্রশংসনীয়।
ভাষা দিবস নিয়ে কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো দিদি।আর এটা ঠিক, যে ভাষার জন্য আমাদের আজকের এই অবস্থান।সেই দিনটিকে আমাদের শ্রদ্ধার সাথে স্বরণ করা উচিত।