স্বরচিত কবিতা “মহান একুশ,ভুলিনি তোমায়”।।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে আবারও একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি।আসলে কিছুদিন আগে ৫২ তম বিজয় দিবস শেষ হয়ে গেলেও পুরো ডিসেম্বর মাস জুড়ে যেন বিজয়ের সুর বইতে থাকে বাংলার আকাশে-বাতাশে।আর আমাদের স্বাধীনতার সুত্রপাত হয়েছে সেই ৫২ এর ভাষা আন্দোলন থেকেই।তাই আমি সেই মহান একুশের বীরসেনাদের স্বরনে আজকের কবিতাটি লিখছি। আশাকরি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

borders-g9431e6a42_1280.png

Source




3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif


3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

মহান একুশ,ভুলিনি তোমায়


আনিসুর রহমান


মহান একুশ,ভুলিনি তোমায়,
তোমার চেতনায় সংগ্রাম করেছি ঐ স্বৈরাচারীর বিরোধীতায়।

ভুলিনি তোমার ললাটের রঞ্জিত রক্ত,
শপথ নিলাম দেশকে করব স্বৈরাচারীর শাসন হতে মুক্ত।

ভুলিনি তোমার স্বজন হারানোর ব্যথা,
রক্ত দিয়ে রক্ষা করব,মোদের ঐ শপথের কথা।

ভুলিনি তোমার মায়ের আখিঁর অশ্রুধারা,
আর করতে দেব নাকো কোন মায়ের পুত্রহারা।

ভুলিনি তোমার পিতার আর্শিবাদ,
আমাদের এ মুক্তির সংগ্রাম হতে দেব না নস্যাৎ।

ভুলিনি তোমার ভাইয়ের ভালোবাসা,
সকল ত্যাগের বিনিময়েও করব হৃদয়ের সব আশা।

ভুলিনি তোমার বোনের আদর,
মোরা উপরে ফেলব ঐ স্বৈরাচারীর মুখোশের চাঁদর।

মহান একুশ,ভুলিনি তোমায়,
তোমার প্রেরণায় মোরা এগিয়ে যাব মুক্তির আঙ্গিনায়।।


calendar-gfd360aaba_1920.png

Source



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

আমার পরিচিতি


IMG_1123.JPG


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 4 years ago 

আপনি ঠিক বলেছেন পোস্টের ভিন্নতা আনার জন্য সৃজনশীলতা আনার জন্য সব রকমের পোস্ট শেয়ার করাই ভালো।যদিও আমাদের স্বাধীনতার যুদ্ধ ২৬ শে মার্চ ১৯৭১ সালে হয় কিন্তুু স্বাধীনতার সূত্রপাত ঘটে ৫২ এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে।আপনি স্বাধীনতা নিয়ে বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন পড়েই অনেক ভালো লেগেছে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

পৃথিবীর মধ্যেও একমাত্র বাঙ্গালী জাতি যারা মাতৃভাষার জন্য নিজের জীবন দিয়েছে। মহান একুশ ভুলিনি তোমায় কবিতাটি যেন ভাষা আন্দোলনের সেই মুহূর্তগুলো আবার মনে করিয়ে দেয়। সুন্দর লিখেছেন ভাইয়া যেটার প্রশংসা না করলেই নয়। আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

হা ভাইয়া, ভাষার জন্য যুদ্ধ করে স্বাধীন করা একমাত্র জাতি হলেও দুঃখের বিষয় এখন আমাদের অর্জিত স্বাধীনতা পুরোপুরি সফল বলা যায় না।এখনও যেন কিছু কিছু ক্ষেত্রে পরাধীন দেখা যায়।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

মাঝে মাঝে এরকম ভিন্ন রকম পোস্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকে আপনি মহান একুশের বীর সেনাদের স্মরণে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে সত্যিই মনটা ভরে গেল। সত্যি ভাষা শহীদদের সেই দিনগুলো আমাদের সবারই মনে থাকবে। আসলেই অসাধারণ লিখেছেন আপনি। এরকম কবিতা গুলোর মাধ্যমে অনেক কিছুই ফুটিয়ে তোলা যায় যেমন আপনি এই কবিতাটির মাধ্যমে শহীদদের স্মরণীয় কিছু কথা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার স্বরচিত কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 4 years ago 

আর দুমাস পরেই ভাষা দিবস আসছে। একুশে ফেব্রুয়ারি। এই মহান বাংলা ভাষা দিবস নিয়ে আপনি খুব সুন্দর একটি মন ছুঁয়ে যাওয়ার মত কবিতা লিখেছেন। আমার মনে পড়ে আমরা যেবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, সেইবার ভাষা দিবসের দিন আমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা পড়েছিল।সেই কারণে সমস্ত রাজ্যের দিন পরিবর্তন করে সেটা বাইশে ফেব্রুয়ারি করা হয়েছিল। ভাষাকে শ্রদ্ধা জানানোর জন্যই সমস্ত রাজ্য জুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।যেটা সত্যিই প্রশংসনীয়।

 4 years ago 

ভাষা দিবস নিয়ে কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো দিদি।আর এটা ঠিক, যে ভাষার জন্য আমাদের আজকের এই অবস্থান।সেই দিনটিকে আমাদের শ্রদ্ধার সাথে স্বরণ করা উচিত।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পোস্টে মাধ্যমে ভিন্নতা আনা অনেক দরকার। কিন্তু আমি কবিতা টা লিখতে পারি না ধৈর্য ধরে চিন্তা ভাবনা করার মতো ধৈর্য নেয় ভাইয়া। সামনে একুশে ফেব্রুয়ারি আসছে সেই উপলক্ষে সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন। দোয়া করি যেন আরো ভাল ভাল কবিতা আমাদের মাঝে শেয়ার করতে পারেন। শুভ কামনা থাকলো সবসময় এর জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আরো সুন্দর ও অর্থবহ কবিতা লিখতে উৎসাহিত করবে।আপনার জন্য ও শুভকামনা রইল।

 4 years ago 

আপনি খুবই ভালো একটি টপিক নিয়ে এই কবিতাটি লিখেছেন যার জন্য পড়তে একটু বেশি ভালো লেগেছে। এরকম কবিতা গুলো পড়তে অন্যরকম একটু ভালো লাগে। আমি তো আপনার এই কবিতাটি পড়ার সময় কবিতার মাঝে হারিয়েই গিয়েছিলাম। যারা আমাদের ভাষার জন্য নিজেদের প্রাণ দিয়েছে তাদেরকে কখনো ভোলার নয়। তাই তো আপনি এই কবিতাটির নাম দিয়েছেন "মহান একুশ ভুলিনি তোমায়"। সেই দিনটিকে আমরা এখনো সবাই স্মরণ করি। আসলেই আমাদের স্বাধীনতার সূত্রপাত হয়েছে সেই ৫২ এর ভাষা আন্দোলন থেকেই।

 4 years ago 

হা আপু, যাদের জন্য আমরা এই ভাষাকে পেয়েছি। তাদের কখনও ভোলার মতো নয়।প্রতিটি ক্ষেত্রে তাদের স্বরন করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। অসংখ্য ধন্যবাদ আপু,কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

একুশে ফেব্রুয়ারি বাঙালি কখনোই ভুলতে পারবে না। বাঙালির প্রাণের ভাষা বাংলা ভাষার জন্য প্রাণ দিতেও ভাবেনি বাংলার ছেলেরা। ওদের কীভাবে ভোলা যায় বলেন ভাই। কবিতা টা দারুণ ছিল। শরীরের মধ্যে একটা শিহরণ তৈরি হয়ে গেল। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37