You are viewing a single comment's thread from:

RE: বছর শেষের আগে প্রথম পিকনিক

in আমার বাংলা ব্লগ4 years ago

শীত হল পিকনিকের আমেজ,বনভোজনের আমেজ। এভাবে রাতের বেলা হাঁসের মাংস দিয়ে ভাত খেলে ভীষণ পাপ লাগে। কারণ আমাকে না দিয়ে খাওয়া হচ্ছে।আমাকে ডাকলে হত।মাংসটা এমনি এত লোভনীয় দেখতে হয়েছে। যে নিজেকে আটকে রাখা দায়।হাঁসের মাংস দেখে একটা বান্ধবীর কথা মনে পড়ল। সে হাঁস খায় না।কারণ তার ধারণা হাঁস মা সরস্বতীর বাহন। ওকে আমি বললাম,"ওরে সেটা তো রাজহাঁস! "ও তাও খেলো না। বলল,"আমি ঝোল আর আলুটা খাব।কিন্তু মাংস খাব না। "আমি বললাম,"কেন ঝোল আর আলুতে মাংসের জুস যায়নি? উত্তরে বলল যে, "না ডাইরেক্ট তো যায়নি।"যাক আপনারা বেশ ভালই আনন্দ করেছেন বছর শেষের আগেই একটা পিকনিক করে। আমাদের সব পিকনিক গুলো নেক্সট ইয়ারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38