You are viewing a single comment's thread from:

RE: প্রিয় দলের জার্সি উপহার পাওয়া।

in আমার বাংলা ব্লগ4 years ago

বিশ্বকাপ সত্যিই বিশ্বকাপ।বিশ্বের যে দেশ খেলে না তাদেরও এত উত্তেজনা। এই কারণেই হয়তো বলে শিল্পী,খেলোয়াড় এদের ফ্যানদের আলাদা করে কোন ধর্ম,জাতি বা দেশের প্রয়োজন হয় না। তারা প্রকৃতপক্ষে একজন ফ্যান তার বেশি তার কোন পরিচয় নেই। পরিচয়ের প্রয়োজনও নেই ।এই খেলা নিয়ে ক্রেজ ছেলেদের মধ্যে মেয়েদের তুলনা একটু বেশি। মেয়েরাও যদিও কম যায় না। আমাদের বাড়িতে ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় বেশি। আমার ভাইরা এরকম ভাবেই পাগলের মত উদযাপন করছে। যদিও পছন্দের দলটা আলাদা আপনার থেকে।আমার পরিবারের শুধু আমার ন কাকা ছাড়া সবাই আর্জেন্টিনা।একমাত্র ন কাকা ব্রাজিল আর ছোট কাকা জার্মানি। ওই কারণে সবাই ভীষণ পেছনে লাগে ওদের। আপনি জামাইবাবুর সাথে গেলেন আর জামাইবাবু আপনাকে কিছু কিনে দেবে না তা তো হয় না। বেশ ভালোই কেনাকাটা হলো।তবে এটা ঠিকই বলেছেন যে এখন যেহেতু ক্রেজ চলছে খেলার ওই কারণে যে কোন জার্সির দাম একটু বেশি নির্ধারণ করা হবে।ওই কারণে পাইকারিতে কেনা সবথেকে বুদ্ধিমানের কাজ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38