You are viewing a single comment's thread from:

RE: একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক -#০১

in আমার বাংলা ব্লগ4 years ago

ছোটবেলায় যখন আঁকার স্কুলে যেতাম, স্যার সিনারি আঁকাতেন। এই ধরনের সিনারি গুলো দেখলে সেই রবীন্দ্রনাথের লেখা গল্প গুলোর মত তাতে হারিয়ে যেতাম। কখনো কেউ মাথায় মুটে নিয়ে যাচ্ছে, কখনো কাঁধে করে ঝুড়ি নিয়ে যাচ্ছে। সে সময় গুলোর কথা এখনো মনে পড়ে যে কত উৎসাহের সাথে আঁকার স্কুলে যেতাম। আবার যদি ছোট হয়ে সেই দিনগুলোকে ফিরিয়ে আনতে পারতাম, আমার মত ধনী এই পৃথিবীতে কেউ হতো না। আপনি ছবিটা দারুন এঁকেছেন। একটু অন্যমনস্ক হয়ে পড়লাম ছবিটা দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38