ফুল মাসের বিয়ের সময়, আমরা যখন সবাই মামা বাড়ি গিয়েছিলাম। বাসি বিয়ের দিন কি দিয়ে খাওয়া দাওয়া হবে এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। আসলে আমার মামা বাড়ি আসামে হওয়াতে সেখানকার রীতিনীতি একটু আলাদা।বাবা শেষ পর্যন্ত বলল যে আমি যাচ্ছি বাজারে। বলে ছোট মামাকে নিয়ে বাজারে গিয়ে প্রায় এগারো কেজির একটা আর মাছ কিনে এনেছিল। মাছওয়ালা যখন সেই মাছটা দাঁড়িপাল্লেলাতে তুলেছিল,তার চেনটা ছিঁড়ে গিয়েছিল। আপনার বানানো আর মাছটা দেখে এই স্মৃতিটা মনে পড়ে গেল। এই মাছটা আমার খুব পছন্দের, কারণ এতে কাঁটা হয় না এক ফোঁটাও।আর বেশ তৈলাক্ত হয়। দারুন একটা রেসিপি খুব সহজভাবে শেয়ার করেছেন।