You are viewing a single comment's thread from:

RE: বিশ্বাস:একটা সম্পর্কের ভিত্তি।।২৬ নভেম্বর ২০২২

in আমার বাংলা ব্লগ4 years ago

সত্যি বলতে একটা সম্পর্কের ভিত্তিই হলো বিশ্বাস। সেটা যদি না থাকে, সে সম্পর্কটা খুব তাড়াতাড়ি ঘুন ধরা কাঠের মত হয়ে যায়। যাতে একটু আঘাত পড়লেই, তা দুমড়ে মুচড়ে যায়।সমাজে একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করার জন্য অনেক অনুঘটক দেখতে পাওয়া যায়। তাদের কাজই হল একটা ভালো সম্পর্ককে খুব সহজেই ভেঙে দেওয়া। এতে তারা পৈশাচিক আনন্দ পায়। কিন্তু যদি একে অপরের প্রতি বিশ্বাস,ভরসা সবটাই প্রখর থাকে, আর একে অপরের কাছে যদি সম্পূর্ণভাবে খোলামেলা থাকা যায়,তবে আমার মনে হয় এই অনুঘটকদের খুব সহজেই এভয়েড করা যায়। পৃথিবীর প্রত্যেকটা সুন্দর সম্পর্ক যেন এই সব আগাছা অনুঘটকহীন ভাবেই ধীরে ধীরেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়। ভালো থাকুক সব ভালবাসার মানুষেরা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64897.61
ETH 1869.27
USDT 1.00
SBD 0.38