You are viewing a single comment's thread from:

RE: বর্তির বিল ভ্রমণ (পর্ব-০৩)।। নভেম্বর-২৩/১১/২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথম পর্ব টা দেখেছিলাম। সেটাও বেশ ভালোই লেগেছিল। আর এখানেও বেশ ছবিগুলো ভালোই লাগছে। বিশেষ করে জল শুকিয়ে যাওয়াতে যেখানে নৌকোগুলো রয়েছে দেখলে মনে হচ্ছে খরা হয়েছে। আর একদিকে কলাবাগান আর একদিকে নৌকোগুলো রাখা, কোথাও যেন কোন মেলবন্ধন পাওয়া যাচ্ছে না। তবে এই গড়মিলের মধ্যেও কোথাও একটা সৌন্দর্য লুকিয়ে আছে। আর শামুকের কথা সে আর কি বলব? গ্রাজুয়েশনে যখন প্র্যাকটিক্যাল ক্লাসে জল শামুক কাটতে হতো, আবার কিছু প্র্যাকটিস করার জন্য বাড়িও নিয়ে আসতাম,একবার ব্যাগের মধ্যে আনতে গিয়ে ট্রেনে ভিড়ের মধ্যে পুরো থেঁতলে গেছিল।মা খুব মেরেছিল সেদিন ব্যাগ পরিষ্কার করতে গিয়ে।

Sort:  

হা হা হা... আমি তো এখনো মায়ের হাতে মাঝেমধ্যে মার খাই। তবে আপনি যে পোস্ট পড়েছেন এবং ফটোগুলো খুব সুন্দর করে অবজার্ভ করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38