You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ ব্যবহার যখন অসংযত ]

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনি কথাগুলো একদমই যথাযথ বলেছেন। দিনের শেষে মানুষ হওয়াটা অবশ্যই জরুরি।তবে একটা কথা বলুন তো আমি যদি কোথাও দীর্ঘ সময় ধরে নির্ভুল ভাবে কাজ করে, নিজের ভালো রেপুটেশন ধরে রেখে চলি, তবে কর্মজীবনের শেষে এসে কী একটা ভুল কখনও আমার গুড রেপুটেশন কে নষ্ট করতে পারে? পারা উচিত কি? আরে আমরা মানুষই তো। ঈশ্বর তো না। ভুল আমাদের হবে না তো কার হবে? তবে এটা ঠিক একই জিনিস বার বার রিপিটেশনকে ভুলের পর্যায়ে ফেলা যাবে না। তবে আমি মনে করি দিনের শেষ দোষগুলোকেই শুধু হাইলাইট না করে দোষগুণ দুটোকেই একসাথে বিচার করা উচিত। কারণ দুটো নিয়েই একটা মানুষ। ধন্যবাদ এত সুন্দর ফলপ্রসূ চিন্তামূলক লেখা পোস্ট করার জন্য।

Sort:  
 4 years ago 

প্রশ্নটা যথার্থ, এটা নিয়ে কোন দ্বিমত নেই। কিন্তু কি জানেন তো, আমরা সমাজে বসবাস করি আর সেই সমাজের রীতিনীতিগুলোকে উপেক্ষা করতে পারি না। যার কারনে সামান্য ভুলের অজুহাতে অতীতের সকল কন্ট্রিবিউশন নিমিষেই সবাই অস্বীকার করে ফেলে।

 4 years ago 

তাহলে মনে করতে হবে সেই মানুষগুলো স্বার্থসিদ্ধির জন্যই রয়েছে। টার্গেট ফুলফিল করাটাই তাদের আসল উদ্দেশ্য। মানুষ কে মানুষের বদলে যন্ত্র হিসেবে দেখলে মানবিকতা, বিবেক সবই বিসর্জন দিতে হয় তাহলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 64152.83
ETH 1803.66
USDT 1.00
SBD 0.39