You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৩

in আমার বাংলা ব্লগ4 years ago

একবার মনে পরে তখন নতুন সাইকেল চালানো শিখেছি। স্কুল থেকে বর্ষায় ছাতা নিয়ে বাড়ি ফিরছি সাইকেলে চেপে। সারাটা রাস্তা ভালো এলাম,হঠাৎ দেখি এক মিস্ত্রী কাকু ওয়াকম্যান চালিয়ে হেডফোন কানে লাগিয়ে মাথায় করে বালির পাত্রটা নিয়ে যাচ্ছিলো ঠিক রাস্তার মাঝ বরাবর। পাশে আবার একটা বাইক দাঁড়ানো। আমি বেল না মেরে চিৎকার করছি "কাকু সরো!"কাকুর দুপায়ের মাঝে সাইকেলের চাকা ঢুকিয়েও আমি শান্তি পাই নি। সাইকেলের সামনের চাকায় বসিয়ে নিয়ে সামনে রেখে দেওয়া বালির স্তুপে পড়েছি।

Sort:  
 4 years ago 

হা হা হা হা, পুরো বিষয়টি পোষ্টের মাধ্যমে শুনতে চাই, তারপর কি হলো?

 4 years ago (edited)

আরে পড়েছিও এমন ভাবে যে কি বলব! মিস্ত্রী কাকু আগে পড়েছে বালির উপর, ওনার মাথায় থাকা বালি(যেটা আর কি সিমেন্ট মাখানো থাকে)সেটা ছিটকে তো পড়েছেই আবার ওনার মাথাতেও পড়েছে। ওনার উপর আমার সাইকেল পড়ে আছে, আর আমি সাইকেলের পেছনের চাকায় বাবু হয়ে বসে আছি আমার ব্যাগ ছিটকে রাস্তায়।আমার তখন মাথা বন বন করে ঘুরছে। কাকু বলছে, "মনা রে ওঠ!আমার পায়ে লাগে তো! " তখন হুঁশ ফিরেছে। তাড়াতাড়ি উঠে হাত পা ঝেড়ে সাইকেল তুলে দেখি সামনের চাকা ওভাল শেপ হয়ে গেছে। আর আসে পাশের বাড়ি থেকে হাহা করে সবাই হাসছে। যা ই হোক। অতটা সিরিয়াস ব্যথা লাগে নি কারোই। 😁

 4 years ago 

হা হা হা হা, দারুণ একটা মুহুর্ত তৈরী হয়েছিলো তাই না।

 4 years ago 

আর বলবেন না! আমি যা লজ্জা পেয়েছিলাম, তারপর থেকে সাইকেল নিয়ে প্রায় যেতামই না স্কুলে।

 4 years ago 

হাহাহা আসলে বেশ চমৎকার মজার একটি গল্প ছিল, বেশ ভালো একটি স্মৃতি মনে হচ্ছে।

 4 years ago 

ধন্যবাদ 😊

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38