কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কেনাকাটা করার মূহুর্ত

1000022656.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে কিনতে আমাদের সবার অনেক ভালো লাগে। তবে কিনতে গেলে সময় আর টাকার দরকার। অনেক দিন হলো কোন সবজি কেনা হয়নি।আসলে কেনা হয়নি বলতে আমি কিনিনি। আপনাদের ভাই কিনি এনেছে।তবে আরো দুই দিন আগে আমি গিয়েছিলাম বাচ্চাদের জন্য খাতা কলম ও গাইড কেনার জন্য। আসলে লাইব্রেরিতে যাবার আগেই সবজির বাজার বসে।তাই সামনে এমন সবজি দেখে কিনতে ইচ্ছে করে।আসলে অনেক দিন নিজে সবজি কিনিনি তারজন্য দাম সম্পর্কে তেমন ধারণা ছিল না। শুধু শুনেছি সবজির দাম কমেছে। কিন্তু এবার কিনতে গিয়ে দেখি দাম আগের থেকে মোটেও কম নয়।যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000022653.jpg

1000022661.jpg

1000022660.jpg

আমাদের সামনে যখন সবজি পড়ল তাই কিনতে লাগলাম। আসলে এই বড় বাজারে বিভিন্ন ধরনের সবজি উঠে। তবে সবজি গুলো একটু দাম বেশি নেই অন্য জায়গার তুলনায়।যাইহোক আমি যখন করলা কিনতে গিয়েছি তখন দোকানদার বললো ৮০ টাকা কেজি।আসলে হঠাৎ করেই মনে হচ্ছে অনেক দাম বেড়ে গিয়েছে। যাইহোক তবে আদা ও রসুনের দাম অনেকটা কমেছে। তার জন্য বেশি করে আদা ও রসুন কিনে এনেছি। তারপর বেশ কিছু সবজি কিনেছি তবে আগের থেকে অনেক দামে।তবে দাম হলেও সবজি গুলো বেশ ভালো ছিল।

1000022656.jpg

1000022657.jpg

তারপর চলে গিয়েছে লাইব্রেরিতে। আসলে এখন আগের মতো লাইব্রেরিতে আর যাওয়া হয়নি। বাচ্চারা ছোট বলে লাইব্রেরি থেকে তেমন কেনা হয় না।তবে এবার মেয়ের জন্য গাইড লাইব্রেরি ছাড়া পাওয়া যায় না। যাইহোক বই খাতার দাম এতো পরিমাণ বেড়ে গিয়েছে বলা মুশকিল। বই খাতার কথা কি বলবো।সব কিছুর দাম অনেক। যাইহোক দাম হলেও প্রয়োজন জিনিস গুলো কিনতেই হবে। তারপর মেয়ের জন্য একটা গাইড ৮০০ টাকা দিয়ে কিনেছি। আর বেশ কয়েকটি খাতা, কলম ও পেন্সিল কিনেছি।

1000022699.jpg

তারপর বেকারি থেকে বাচ্চাদের জন্য বেশ কিছু বিস্কুট কিনেছিলাম।আসলে এই বেকারির বিস্কুট গুলো খেতে অনেক ভালো লাগে। তাই তো মাঝে মাঝে এখান থেকে বিস্কুট কিনি।

1000022842.jpg

1000022118.jpg

তারপর আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আসলে এখন খেজুরের গুড় অনেক পাওয়া যায়। তাই দুই কেজি খেজুরের গুড় কিনলাম। আসলে গুড় কিনে রাখলে মাঝে মাঝে পায়েস রান্না করে খাওয়া যায়।যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000022844.jpg

1000022843.jpg

 last year 

আমাদের প্রয়োজন যেনো লেগেই থাকে আপু।তাইতো নানান সময় নানান কিছু কেনাকাটা আমাদেরকে করতে হয়।আপনি মেয়ের জন্য গাইড নিলেন।এরপর সবজি ও পছন্দ মতো কিনে নিয়েছেন।আমিও হাতের কাছে ভালো সবজি পেলে কিনে নিয়ে থাকি।এরপর খেজুরের গুড় ও কিনলেন।সবকিছু মিলিয়ে কেনাকাটা খুব ভালো ই করেছেন। যদিও সবকিছুর দাম বেশী। তারপরেও প্রয়োজন বলে কথা।অনেক ধন্যবাদ আপু কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 last year 

জি আপু কেনাকাটা বেশ ভালোই করেছি, ধন্যবাদ আপনাকে।

 last year 

সবজি বাজার থেকে লাইব্রেরী হয়ে বেকারিতে গিয়েছিলেন কিছু কেনাকাটা করবার জন্য। একসঙ্গে অনেক কিছু কেনাকাটি করে নিয়েছেন বুঝতেই পারছি। তবে আপনি ঠিকই বলেছেন কেনাকাটি করতে সব সময় বেশ ভালই লাগে। শুধু পয়সা খরচা হয়ে যায় এই যা দুঃখ। তবে আপনার ব্লগ যাকে বুঝতে পারছি আপনি কেনাকাটি করতে বেশ ভালোবাসেন।

 last year 

কেনাকাটা করতে ভালোবাসি তবে কিনতে টাকার প্রয়োজন, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কেনাকাটা করার মুহূর্তটা কিন্তু খুবই দারুণ ছিল। মাঝেমধ্যে এরকম ভাবে কেনাকাটা করতে কিন্তু অনেক ভালো লাগে। আপনার কেনাকাটা করার মুহূর্তটা বেশ ভালোভাবেই উপভোগ করলাম। পুরো মুহূর্ত দারুণভাবে সবার মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এটা শেয়ার করার জন্য।

 last year 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করাটা বেশ আনন্দদায়ক ছিল। মাঝে মাঝে এই ধরনের মুহূর্তগুলো আসলেই মন ভালো করে দেয়, যেখানে নিজের পছন্দের জিনিসগুলো কেনার মধ্যে একটা আলাদা রকমের আনন্দ পাওয়া যায়। পুরো সময়টা এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে, যেন আমি নিজেই সেই অভিজ্ঞতা অনুভব করলাম। ধন্যবাদ আপনাকে, এত দারুণভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64267.00
ETH 1823.19
USDT 1.00
SBD 0.38