পুঁই শাকের ফল ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

পুঁই শাকের ফল ভাজি রেসিপি

1000021851.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে রেসিপি করার চেষ্টা করি। যদিও রেসিপি করা অনেক সময়ের প্রয়োজন। তবে সপ্তাহে পোস্ট এর ভিন্নতা আনার জন্য একটা করে রেসিপি করার চেষ্টা করি। এই পুইফল ভাজি খেতে অনেক ভালো লাগে। তবে সব সময় পাওয়া যায় না। তবে কয়েক দিন আমার বোন বেড়াতে এসেছিল তাই কিছু পুঁইফল নিয়ে এসেছিল। আসলে নিজের গাছের জিনিস এর স্বাদের তুলনা হয় না। আসলে সরাসরি গাছ থেকে এনে রান্না করার মজাই অন্যরকম কিন্তু আমরা সব সময় এই জিনিসটা পাই না। যাইহোক পুঁই ফল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000391.png

1000021869.jpg
উপকরণ সমূহ
১.পুঁইফল
২.কাঁচামরিচ ফালি
৩.পিঁয়াজ কুচি
৪.রসুন কুঁচি
৫.শুকনো মরিচ
৬.পিঁয়াজকলি
৭.তেল
৮.লবন

1000000390.png

1000021827.jpg

1000021825.jpg

প্রথমে আমি কিছু পুঁইফল নিয়েছি । তারপর সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি।।

1000021829.jpg

1000021830.jpg
ধুয়ে রাখা ফল গুলো ভালো করে কেটে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি।

1000021831.jpg

1000021833.jpg

এখন কাঁচা মরিচ ফালি পেঁয়াজ কুচি ও পেঁয়াজকলি দিয়ে দেব।

1000021858.jpg

1000021834.jpg

তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে নেব।

1000021835.jpg

1000021836.jpg
সিদ্ধ করে রাখা ফলগুলো বাটিতে তুলে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিব।

1000021838.jpg

1000021841.jpg
তেল গরম হলে শুকনো মরিচ ও রসুন কুচি দিয়ে দেব।

1000021842.jpg

1000021844.jpg
তারপর সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। সবগুলোতে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ব্যাস এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।
1000021851.jpg
এখন বাটিতে তুলে পরিবেশন করব অনেক মজার হয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

আসলে আমি বেশ কিছুদিন আগে জেনেছি পুঁই শাকের ফল ব্যবহার করে রেসিপি তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুঁই শাকের ফল ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

জি ভাই অনেক মজাদার হয়েছিল ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000021871.jpg

1000021870.jpg

 last year 

পুইশাকের বিচি আমি অনেক বেশি পছন্দ করি। যদি পারেন পুঁইশাকের বিচি আর শিমের বিচি দিয়ে টমেটো রান্না করবেন দেখবেন অনেক অনেক বেশি সুস্বাদু লাগবে। যাইহোক বেশ ভালো লাগলো চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে। আশা করি অনেক অনেক সুস্বাদু ছিল আপনার রেসিপি।

 last year 

জি ভাইয়া অনেক সুস্বাদু ছিল রেসিপি, ধন্যবাদ আপনাকে।

 last year 

পুঁই শাকের ফল ভাজি করার অনেক সুন্দর এবং লোভনীয় পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতের দিনে এই জিনিসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে।

 last year 

একটা মজার কথা বলি,আমাদের এলাকায় কিন্তু পুই ফল খায়না।আমি ঢাকায় গিয়ে প্রথম দেখি, বেশ অবাক হয়েছিলাম।তবে খাওয়ার পরে বেশ সুস্বাদু লেগেছিল। নিজের গাছের জিনিসের আসলেই তুলনা হয়না। ধন্যবাদ আপু সুস্বাদু পুই ফলের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

জি ভাইয়া অনেক ভালো লাগে খেতে, ধন্যবাদ আপনাকে।

 last year 

এখন পুইশাকের মৌসুম শেষ হবে। আর তখনই গাছের মধ্যে এই পুইশাকের ফল গুলো ধরে থাকে। এগুলো এখন বাজারেও বিক্রয় করা হয়। আপনার রেসিপিটা ধারুন হয়েছে। ধন্যবাদ।

 last year 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

পুঁইশাক আমার খুব ভালো লাগে। আর আপনি তো পুঁইশাকের বিচিগুলো ভাজি করলেন। আপনি যে পদ্ধতিতে রান্না করলেন এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালে পুঁইশাক আমার খুব পছন্দের একটি শাক। তাছাড়াও চিংড়ি দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়। অনেক মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি অনেক ধন্যবাদ।

 last year 

জি আপু চিংড়ি মাছ দিয়ে খেলেও অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 last year 

পুঁই শাকের ফল ভাজি রেসিপিটি অনেক লোভনীয় লাগছে।আমার পছন্দের খাবারের মধ্যে একটি এই পুঁই শাকের ফল ভাজি। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। মজাদার এই রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64224.15
ETH 1856.42
USDT 1.00
SBD 0.38