ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি

1000027733.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে রেসিপি করার চেষ্টা করি। যদিও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। যাইহোক বৃষ্টির সময় মন শুধু ভালো মন্দ খেতে চাই।আর আমার মনে হয় বৃষ্টির সময় ক্ষুধা ও বেশি ভালো লাগে। যাইহোক চিচিঙ্গা ভাজি আপনার ভাইয়ের অনেক পছন্দ। তবে আমার কাছে মোটামুটি লাগে। তবে আজ মনে হয় ভাজিটা একটু বেশি ভালো লেগেছিল। সত্যি ডিম দিয়ে খেতে বেশিই ভালো লাগে। যা-ই হোক দুপুরে বেশ মজা করে খেয়েছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000027734.jpg
১.চিচিঙ্গা
২.কাঁচামরিচ
৩.পিঁয়াজ
৪.হলুদ
৫.লবন
৬তেল
৭.ডিম

1000000390.png

1000027729.jpg

1000027710.jpg
প্রথমে আমি কিছু চিচিঙ্গা নিয়েছি।তারপর সেগুলো খোসা ছাড়িয়ে এভাবে ধুয়ে কেটে নিয়েছি।

1000027713.jpg

1000027714.jpg
এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই হালকা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব।

1000027715.jpg

1000027716.jpg
তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা কাঁচামরিচ ও পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর ডিম দিয়ে দেব।

1000027717.jpg

1000027718.jpg
এখন ডিম দিয়ে কিছু সময় নেড়েচেড়ে লবন ও হলুদ দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা চিচিঙ্গা দিয়ে দেব।

1000027722.jpg

1000027725.jpg
এখন চিচিঙ্গা আর একটু নেড়েচেড়ে কিছু পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।

1000027727.jpg

1000027733.jpg

তারপর ঢাকনা খুলে আর একটু জ্বালিয়ে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।

 last year 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপু।

 last year 

1000027739.jpg

 last year 

ওয়াও আজকে আপনি আমাদের মাঝে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।

 last year 

চিচিঙ্গা রান্না করার থেকে এভাবে ডিম দিয়ে ভাজি করে খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। লেবু দিয়ে গরম ভাতের সাথে এরকম ভাজি খাওয়ার মজাই আলাদা। আপনার তৈরি করা রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো দুপুরবেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা আজকের রেসিপি টা আমার খাওয়া হয়েছে অনেকবার। এটা কিন্তু আমার মজা লাগে খেতে।

 last year 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ডিম দিয়েছি চিচিঙ্গা ভাজা আমার খুবই প্রিয় একটি খাবার। ভীষণ ভালো লাগে এই ভাজা দিয়ে ভাত খেতে বা রুটি খেতে। ভীষণ সুস্বাদু হয়ে থাকে আর আপনার রান্না দেখে মনে হচ্ছে আপনার রেসিপিটাও অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে।

 last year 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

চিচিঙ্গা ভাজি রেসিপি অনেক খাওয়া হয়েছে এবং এগুলোর সাথে অনেক ভিন্ন ভিন্ন কিছু সংমিশ্রিত সবজিও রান্না করে খাওয়া হয়েছে৷ তবে যেভাবে আপনি আজকে এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এই চিচিঙ্গা ভাজি রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে সুস্বাদু রেসিপি দেখতে পেলাম৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এই রেসিপি দেখে অনেক বেশি ভালো লাগলো৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42