কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমি চেষ্টা করি সপ্তহে একটি করে ফটোগ্রাফি শেয়ার করার জন্য। তবে আজ দুই দিন ধরে কারেন্ট না থাকার কারণে কোন কাজ ভালো মত করা সম্ভব হচ্ছে না।আর এমবি দিয়ে কোন করা যায় না। একটা ছবি লোড হতে সারাদিন চলে যায়।ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ নেই নেটে যে হারে সমস্যা কোন কাজ করা সম্ভব নয়। তারপরে ও যতটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। আজ এসেছি কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000017016.jpg

এই ফুল গুলো আমরা সবাই চিনি। এটি হচ্ছে গোলাপি জবা ফুল। আমাদের গাছে নতুন এই ফুল ধরেছে। আসলে বৃষ্টি পেয়ে গাছ গুলো জেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টি ভেজা সকালে ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

1000016985.jpg

এটি হচ্ছে মেঘলা আকাশ। আকাশ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আকাশে যখন সাদা মেঘ ভেসে বেড়ায় তখন দেখতে কতনা সুন্দর লাগে। দুই দিন আগে যখন বিকেলে বের হয়েছিলাম। তখন মেঘলা আকাশ দেখে ফটোগ্রাফি করে নিয়েছি অনেক ভালো লেগেছিল।

1000016022.jpg
এটিকে হয়তো আমরা সবাই চিনি। এটি হচ্ছে কুকুর। আসলে বাড়িতে কুকুর পোষা অনেক ভালো। তবে আমাদের বাড়িতে কুকুর পোষাতে হয় না। আসলে আমাদের বাড়িতে প্রতি দিন( ৮-১০)টি কুকুর থাকে। আমরা যখন বিকেলে নদীর পাড়ে গিয়েছিলাম তখন কুকুরটি আমাদের সাথে গিয়েছিল।সত্যি সবুজ প্রকৃতির মাঝে কুকুরটিকে দেখতে অনেক ভালো লেগেছিল।

1000015958.jpg

এগুলো হচ্ছে হাঁস।নদীতে বেশি পানি পেয়ে হাঁস গুলো মনের আনন্দে বেড়াতে লাগলো।কিন্তু বেশি আনন্দ হলে যা হয় আরকি।আমার এই হাঁস গুলো দেখতে যেমন সুন্দর তেমনি প্রতি দিন অনেক গুলো ডিম দিত কিন্তু দুঃখের বিষয় এখন একটা ও নেই হাঁস। সব গুলো মারা গিয়েছে দুই একটা জবাই করেছি।স্মৃতি হিসেবে ফটোগ্রাফি করে রেখেছি।


এগুলো হলো পাখি। পাখি আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে পালন করা হয় না।কয়েক দিন আগে আমরা যখন মার্কেটে গিয়েছিলাম তখন এই ঘুঘু পাখি গুলো দেখে অনেক ভালো লেগেছিল।আমার মেয়ে তো কেনার জন্য অস্হির হয়ে পড়েছিল। সত্যি পাখি গুলো অনেক সুন্দর ছিল।

এগুলো হলো নাকচাপা ফুল। আমাদের উঠানের সামনে বড় একটা নাকচাপা ফুল গাছ ছিল। তবে গতকাল রাতে ঝড়ে ফুল গাছটি ভেঙে পড়েছে। তাই সকাল বেলা বাচ্চারা ফুল গুলো ছিড়ে রেখে দিয়েছে।সত্যি ফুল গুলো দেখতে অনেক সুন্দর। এখন আবার কবে ফুল ধরে ঠিক নেই। সত্যি ফুল গুলো দেখতে অসাধারণ ছিল।

1000000176.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

আপু আজকে আপনি বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুলের ফটোগ্রাফি আর কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর হয়েছে। তবে নাকচাপা ফুল আমি এই প্রথম দেখলাম।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে বেশ কিছু ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনার বাসায় দুদিন ধরে বিদ্যুৎ নেই জেনে খারাপ লাগলো। আশাকরি খুবই তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগ দিবে। বেশ ভালো লাগলো আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী দেখে।

 2 years ago 

জি ভাইয়া বিদ্যুৎ সংযোগ থাকার জন্য অনেক সমস্যা হচ্ছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কয়েকটা রেন্ডিম ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। জবা ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। বাকি ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জবা ফুলটি দেখতে সত্যি অসাধারণ ছিল আপু, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নাকচাঁপা ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। সাদা রঙের সুন্দর ফুল গুলো দেখে সত্যিই ভালো লেগেছে। এতো চমৎকারভাবে আপনি ফটোগ্রাফি করেছেন। চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লাগলো সুন্দর একটি পোস্ট দেখতে পেরে। এত সুন্দর একটি রান্নার ফটোগ্রাফি মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যিই আপু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে।লোডশেডিং হলে কোন কাজ করে শান্তি পাওয়া যায় না।আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন আজ।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। ধন্যবাদ জানাই সুন্দর বর্ননার মাধ্যমে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু বিদ্যুৎ না থাকার জন্য সব কিছু এলোমেলো হয়ে যায়, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37