টাকি মাছের ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

টাকি মাছের ভর্তা রেসিপি

বরাবরের মত আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ কয়েক দিন ধরে হাতে অনেক সমস্যা। তারপর অনেক বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির দিনে মন চাই বিভিন্ন ধরনের ভর্তা খেতে।আসলে টাকি মাছের ভর্তা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আমাদের কয়েক দিন আগে বেশ কিছু টাকি মাছ এনেছিল। টাকি মাছ যেভাবে রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে টাকি মাছের ভর্তা, ঝুরি ও ভুনা খেতে অনেক ভালো লাগে। গতকাল দুপুরে এই ভর্তা করেছিলাম। সবাই দুপুরে ভর্তা খেয়ে অনেক ভালো বলেছে। সত্যি বৃষ্টির দিনে গরম ভাতের সাথে এমন ভর্তা হলে আর কথায় নেই। সত্যি টাকি মাছের ভর্তা খেতে অনেক মজা। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

উপকরণপরিমাণ
টাকি মাছপরিমাণ মত
মরিচ কুঁচি১/২ কাপ
হলুদ গুঁড়ো১ চামচ
মরিচের গুঁড়ো১/২ চামচ
রসুন বাটা১ চামচ
পিঁয়াজ কুঁচি১ কাপ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মত

1000000390.png

ধাপ-১


প্রথমে আমি টাকি মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়েছি।তারপর হলুদ, লবন ও মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব।

ধাপ-২

এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইতে পরিমাণ মত তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাখিয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।

ধাপ-৩


এভাবে দুই পাশ হালকা ভেজে নেব। তারপর তুলে কাটা ছাড়িয়ে নেব।

ধাপ-৪

এখন সেই তেলের ভিতরে আর একটু সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর কাঁচা মরিচ কুচি দিয়ে দেব।

ধাপ-৫


এখন কাঁচামরিচ ও পিঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে কিছু সময় ভেজে নেব।তারপর মাছ গুলো দিয়ে দেব।

ধাপ-৬

মাছ গুলো দিয়ে বেশ কিছু সময় নেড়েচেড়ে নেব। এভাবে লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব। এখন প্লেটে তুলে পরিবেশন করব।

পরিবেশন

গরম ভাতের সাথে খেতে অনেক মজা লেগেছিল । আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

টাকি মাছ শোল মাছ এগুলো ভতা খেতে আমার খুব ভালো লাগে। অনেকদিন পর মাছের ভর্তা দেখলাম। আশা করি খুবই সুস্বাদু ছিল আপনার আজকের এই রেসিপি। বেশ দারুন ভাবে তৈরি করেছেন।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজ আমার প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন সেটি হচ্ছে ট্রাকি মাছের ভর্তা, এবার বৃষ্টিতে পুটি মাছ ধরেছি কিন্তু টাকি মাছ পাইনি। আপনার টাকি মাছ এর ভর্তা প্রতিটি ধাপ দেখেই বোঝা গেল অনেক সুস্বাদু এবং লোভনীয় হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু ও লোভনীয় হয়েছিল,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টাকি মাছ আমারও প্রিয়। ভুনা করলে খেতে যেমন ভালো লাগে তেমনি ভর্তা করলেও খেতে ভালো লাগে। আর ভর্তাটাই বেশি সুস্বাদু হয়। চমৎকার একটি রেসিপি তৈরির প্রক্রিয়া উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

জি ভাইয়া যেভাবে রান্না করি না কেন অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এক কথায় গরম ভাতের সাথে খাওয়ার মত পারফেক্ট একটা ভর্তা রেসিপি। টাকি মাছের ভর্তা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে মজাদার এই ভর্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই মাছের দাম অনেক বেশি কম ছিল। আর আমরা এই ধরনের মাছ খেতে কখনোই চাইতাম না। কিন্তু বর্তমান সময়ে এই মাছের দাম এতটাই বেশি যে এই মাছ কেনা এখন ধরাছোঁয়ার বাইরে। এছাড়াও আপনি এই টাকি মাছ দিয়ে এত সুন্দর একটা ভর্তার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া বর্তমান মাছের দাম অনেক বেড়ে গিয়েছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি দেখতেছি মজার টাকি মাছের ভর্তা রেসিপি করেছেন। তবে ভর্তা খেতে আমার কাছে বেশ মজাই লাগে। আসলে টাকি মাছ যেভাবে রেসিপি করা হয় খেতে বেশ মজা লাগে। এই ধরনের ভর্তা দিয়ে গরম ভাত এবং ঠান্ডা পান্তা ভাত খেতে মজাই লাগে। মাঝেমধ্যে ভর্তা রেসিপি খেলে মুখের মধ্যে আলাদা স্বাদ লাগে। ভর্তা রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জি আপু ভর্তা খেতে সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

যে কোনো ধরনের ভর্তা আমার খুব পছন্দের। গরম ভাতের সাথে ভর্তা খেতে খুব ভালো লাগে। আপনার টাকি মাছের ভর্তা তৈরি বেশ দারুন হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনার টাকি মাছের ভর্তা তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া ভর্তা খেতে সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি লোভনীয় এবং আমার খুবই পছন্দনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও টাকি মাছ সবার পছন্দ না তারপরেও আমার কাছে খুবই পছন্দনীয়। টাকি মাছের ভর্তা হলে আমার আর কিছু লাগে না। টাকি মাছ দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে টাকি মাছের ভর্তা রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60302.51
ETH 1580.28
USDT 1.00
SBD 0.42