কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি
আসসালামু আলাইকুম
কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি
১.কচুরলতি
২.ইলিশ মাছ
৩.পিঁয়াজ কুঁচি
৪.হলুদের গুঁড়ো
৫.কাঁচামরিচ ফালি
৬.লবন
৭.তেল
প্রথমে আমি কচুরলতি গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর মাছটা কেটে ধুয়ে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা কাঁচামরিচ ফালি ও পিঁয়াজ গুলো দিয়ে দেব।
এখন কচুরলতি দিয়ে দেব। তারপর হলুদ গুঁড়ো ও লবন দিয়ে দেব।
সব কিছু দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেব। তারপর কেটে রাখা মাছ গুলো দিয়ে দেব। আর একটু নেড়েচেড়ে পানি দিয়ে দেব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। তারপর এভাবে পানি শুকিয়ে এলে নামিয়ে নেব।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কচুরলতি দিয়ে ইলিশ রান্না রেসিপি। এখন বাটিতে তুলে পরিবেশন করব আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1958536322680832479?t=utmDCmA8sVjueHY9mJ3gfg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1958537082802225296?t=LFl6HXozmp1w8xy_jpLYrg&s=19
কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখে ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। মনে হচ্ছে খেতে খুবই চমৎকার হয়েছে।
জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল,ধন্যবাদ আপনাকে।
কচুর লতি দিয়ে ইলিশ মাছ খাওয়া হয়নি অবশ্য তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালোই লাগে। আপনার রেসিপিটা দেখে অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। সময় পেলে আপনার পোস্ট অনুসরণ করে এরকম একটি রেসিপি বানিয়ে ফেলবো। দেখা যাক আমি কতখানি ভালো করতে পারি।
জি আপু এভাবে রেসিপি করে খাবেন নিশ্চয় অনেক ভালো হবে, ধন্যবাদ আপনাকে।
ইলিশ মাছের দারুন রেসিপি তৈরি করেছেন। অনেক সুস্বাদু হয়েছে দেখেই বুঝা যাচ্ছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। অনেক ভালো লাগলো দেখে।
জি আপু অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।
জি আপু অনেক মজা করে খেয়েছিলাম,ধন্যবাদ আপনাকে।
আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে।
জি ভাইয়া ধাপ গুলো দেখে অনেক সহজে রান্না করা যাবে, ধন্যবাদ আপনাকে।
এটি ঠিক বলেছেন আপু কচুরলতি ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রেসিপি করলে খেতে মজা লাগে। আজকে আপনি খুব সুন্দর করে কচুর লতি এবং ইলিশ মাছ দিয়ে মজার রেসিপি করেছেন। সত্যি বলতে আপনার রেসিপির কালার দেখে আমার জিভে জল এসে গেল। আর ইলিশ মাছের মধ্যে কাঁটা বেশি খেতে মজা বেশি। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ আপু