ক্লে দিয়ে স্যান্ডউইচ তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে স্যান্ডউইচ তৈরি

1000025178.jpg

1000025181.jpg

1000025177.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে ডাই তৈরি করার চেষ্টা করি। যদিও এখন বাচ্চাদের পরীক্ষা তারজন্য ক্লে নিয়ে তেমন বসা হয় না। আসলে বসলে বাচ্চারা নিতে চাই তাই আরকি।আগামীকাল থেকে বাচ্চাদের পরীক্ষা শুরু।তাই মেয়ে পড়তে যাবার সময় বলেছে তারজন্য ক্লে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে রাখতে।বাচ্চা মানুষ তাদের কথা তো একটু শোনাতেই হয়।যাইহোক তাই তাদের জন্য তৈরি করে রেখেছি। যদিও তারাতাড়ির জিনিস তেমন ভালো হয় না। তবে করার কিছুই নেই সব দিক ঠিক রাখতে হলে এমনি হয়। আসলে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। তারপরেও দেখতে বেশ ভালোই লেগেছে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনে উপকরণ

1000025126.jpg
বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী

1000025127.jpg

1000025128.jpg
প্রথমে আমি ক্রিম কালারের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে গোল করে নিয়েছি।

1000025129.jpg

1000025132.jpg
এখন চিত্রের মতো করে স্যান্ডউইচ এর পাউরুটি তৈরি করে নিয়েছি।
1000025136.jpg
একই ভাবে আমি দুটি পাউরুটি তৈরি করে নিয়েছি।

1000025135.jpg

1000025138.jpg
এখন ইট কালারের ক্লে নিয়ে পুরো পাউরুটি তৈরি করে নিয়েছি।
1000025139.jpg
একই ভাবে আমি দুটি পাউরুটি তৈরি করে নিয়েছি।

1000025142.jpg

1000025143.jpg

1000025148.jpg
এখন ইট কালারের ক্লে নিয়ে চিত্রের মতো করে কিছু মাংস তৈরি করে নিয়েছি।

1000025150.jpg

1000025151.jpg
এখন সবুজ রঙের ক্লে নিয়েছি। তারপর সবুজ ক্লে দিয়ে লেটুস পাতা তৈরি করে নিয়েছি।
1000025153.jpg

1000025154.jpg
এখন লেটুস পাতা দিয়ে পুরো স্যান্ডউইচ ঘিরে দিয়েছি।

1000025158.jpg

1000025160.jpg
এখন টমেটো দিয়ে দেব স্যান্ডউইচ ওপরে।
1000025163.jpg

1000025181.jpg

তারপর স্যান্ডউইচ এর আর এক পিস লাগিয়ে দেব।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে স্যান্ডউইচ তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

1000025207.jpg

 last year 

আপনার তৈরি করা স্যান্ডউইচ দেখে তো আমার অনেক বেশি লোভ হচ্ছে। আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছেন। নিজের দক্ষতা অনেক সুন্দর ভাবে বহিঃপ্রকাশ করেছেন। স্যান্ডউইচ এর ভেতরে দেখছি সুন্দর করে লেটুস পাতা এবং টমেটো দেওয়া রয়েছে। অনেক ভালো লাগলো আপনার তৈরি করা এই স্যান্ডউইচটি দেখে ধন্যবাদ।

 last year 

ক্লে দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছেন। দিয়ে স্যান্ডউইচ বানানোর আইডিয়াটা অসাধারণ! শিল্প ও খাদ্যের মিশেলে এমন ইউনিক ক্রিয়েশন দেখে ভালো লাগল।রঙিন ক্লে দিয়ে বানানো স্যান্ডউইচের লেয়ারগুলো এত রিয়ালিস্টিক দেখাচ্ছে! বিশেষ করে ভেজিটেবল আর চিজের টেক্সচার—*"আপনার প্রতিটি ক্রিয়েশনেই নতুনত্ব আছে! ক্লে স্যান্ডউইচের মতো আইডিয়াগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। আরও ক্রিয়েটিভ কাজের অপেক্ষায় রইলাম!

 last year 

অসম্ভব সুন্দরভাবে ক্লে দিয়ে আপনি স্যান্ডউইচ তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং তৈরি করেছেন। আপনার দক্ষতা সত্যি অতুলনীয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে নিজের দক্ষতা আমাদের মাঝে প্রকাশ করার জন্য।

 last year 

সবসময় আপনার কাছ থেকে অনেক সুন্দর কিছু পোস্ট দেখে আসছি৷ আপনি যেভাবে সবসময় প্লে দিয়ে খুবই সুন্দর কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন তা দেখে আমার অনেক ভালই লাগে৷ আজকেও যেভাবে আপনি ক্লে দিয়ে এত সুন্দর স্যান্ডউইচ তৈরি করে ফেলেছেন তা দেখে খুব ভালোই লাগলো৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন এটিকে দেখলাম তখন এটিকে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38