জেনারেল রাইটিং :লোভ মানুষ ধ্বংস করে
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি বলতে লোভ মানুষকে ধ্বংস করে। আসলে বেশি লোভ করলে যা হয় আরকি। তবে আমাদের সবার লোভ অতিরিক্ত। বেশি লোভ করা ঠিক নয় কিন্তু আমাদের লোভ অনেক। আমাদের সবার উচিত আশাকরা। কিন্তু আমাদের স্বার্থের মধ্যে আশাকরা উচিত। কেউ যদি কাজ না করে আর বসে বসে আশাকরে ভালো ভাবে চলবে তা কিন্তু কখনো সম্ভব হয় না।আসলে আশা করা উচিত আশার মতো।যে আশা করলে পূর্ণ হবে।যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আসলে আমাদের এক প্রতি বেশির সাথে এমন ঘটনা ঘটেছে। আসলে তারা দুই ভাই তেমন পড়াশোনা করে না তবে কোন রকম ইনকাম করে খায়।এভাবে চলে গিয়েছে অনেক দিন। আসলে তারা দুই ভাই অটো চালিয়ে বেশ ভালোই ইনকাম করে। তাদের সংসার বেশ ভালো ভাবে চলছিল। তবে একদিন একজন লোক বলেছে আপনার বড় ছেলেকে বিদেশে পাঠিয়ে দেয়, বেশি টাকা লাগবে না। আর পনেরো দিনের মধ্যে বিদেশে পাঠিয়ে দেব।যাইহোক অনেকে বললো যদি বিদেশে গিয়ে গাড়ি চালাতে পারে তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে।আর কিছু দিনের মধ্যে তোমাদের অভাব দূর হয়ে যাবে।
তখন তারা দুই ভাই টাকা জোগাড় করার জন্য উঠে পড়ে লাগলো।প্রথমে তারা দুটি অটোরিকশা বিক্রি করে দিল।তারপর কিছু লোন উঠিয়ে দিল।এভাবে তারা প্রায় পনেরো দিনের মধ্যে দুই লক্ষ টাকা জমা দিয়েছে।তারপর আরো অন্যান্য কাজ কমপ্লিট করেছে।লোকটা সব টাকা পয়সা নিয়ে ঢাকায় গিয়েছে কিন্তু দুই মাস হয়ে গেল আর তাদের সাথে যোগাযোগ নেই।এদিকে তারা তারাতাড়ি তাদের শেষ সম্বল বিক্রি করে দিয়েছে। যদিও লোকটি তাদের পরিচিত। আসলে কথায় আছে না পুঁথিগত বিদ্যা আর পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এখন দুই ভাই অসহায় হয়ে পড়েছে। আসলে তাদের এখন কোন ইনকাম নেই। এদিকে তারা লোন কিভাবে শোধ করবে অন্য দিকে তাদের গাড়ি গুলো বিক্রি করছে।আর যে টাকা নিয়েছে সে এখন শুধু সময় নিচ্ছে।
তারা আগে টাকা দিয়েছে এখন আর উঠাতে পারছে না। এদিকে যে টাকা নিয়েছে সে পালিয়ে আছে।আর তার বাড়ির লোকজন বলছে বিদেশে নেবে আস্তে আস্তে। কিন্তু তারা বেশ ভালোই চলছিল এখন তারা লোন নিয়ে চলতেই পারছে না।আজ সকালে এসে অনেক দুখ করলো। যদিও বিদেশের লোভে না পরতাম তাহলে এমন হতো না। তাই আমাদের লোভ করা মোটেও উচিত নয়। আশাকরি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1909256575920877859?t=us4b0yOzVfTasrKpCT0gbw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1909239774243610860?t=cGhZrAL0Ck6evoy_mhjeEg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1909258081852153948?t=BmG-xK2EYiUfmtIlpKmhvg&s=19
আপু আপনার পোষ্টের সাথে আমি একমত। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে। যেমন আপনাদের প্রতিবেশী লোভ করেছে এই কারণে এখন তার সবকিছু হারিয়েছে। আর তারা মনে করল বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করে পাঠাবে তাদের তার অভাব থাকবে না। অথচ তারা গাড়ি চালিয়ে ভালই ছিল। এরকম পরিস্থিতি আমাদের এইখানে কিছু লোকাল হয়েছে। যাইহোক পোস্টটি করার জন্য ধন্যবাদ আপনাকে।
গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই৷ যারা একটা সময় ভালো থাকে অথবা ভালো কিছু করে তখন তাদের সেই ভালো কে তারা আরো ভালোতে পরিণত করতে চায়৷ সেই কাজটি
করতে গিয়ে তারা অনেকটাই লোভে পড়ে যায়৷ এই লোভের কারণে তারা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করে, ফলে তারা তাদের আগের যে অবস্থানে ছিল সে অবস্থান থেকেও যেন নিচে চলে আসে৷ আর আজকে আপনি সেরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷