আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি

1000022708.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আসলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রান্না করে থাকি। তবে রেসিপি করা হয় তেমন। কিন্তু পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। আর সেই চেষ্টা থেকে আজও এসেছি একটা রেসিপি নিয়ে। আসলে গতকাল আমাদের বাজার থেকে একটা রুই মাছ এনেছে। তবে মাছের পেট ভর্তি ডিমে ভরা। আসলে এই মাছের ডিম গুলো ও অনেক ভালো লাগে। যাইহোক ডিম ভুনা নিয়ে হয়তো অন্য একদিন পোস্টে লিখব। তবে তাজা রুই মাছ গুলো এভাবে ঝোল করলে অনেক ভালো লাগে আজ রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000022707.jpg

উপকরণপরিমাণ
রুই মাছ১ টি
বেগুন২ টি
আলু১ টি
পিঁয়াজ কুঁচি১ কাপ
আদাবাটা১ চাৃচ
রসুনবাটা১ চামচ
হলুদ গুঁড়োদেড় চামচ
মরিচের গুঁড়ো২ চামচ
ধনের গুঁড়ো১ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

1000000390.png

1000022606.jpg

1000022609.jpg

1000022610.jpg
প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটু হলুদ ও লবন মাখিয়ে নিয়েছি।

1000022614.jpg

1000022615.jpg
এখন একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই হালকা গরম হলে তেল দিয়ে দেব।

1000022616.jpg

1000022617.jpg
এভাবে একটা একটা করে কয়েকটি মাছ দিয়ে দিলাম ভাজার জন্য ।

1000022618.jpg
এখন মাছগুলো দুই পাশ ভেজে তুলে নেব।

1000022619.jpg

1000022620.jpg
তারপর সেই তেলে আর একটু তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000022623.jpg

1000022624.jpg

এখন পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর কিছু সময় নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব।

1000022625.jpg

1000022211.jpg
এখন মসলা গুলো ভালো করে কষাণো হয়ে গেলে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।

1000022630.jpg

1000022631.jpg
পানি ফুটে আসলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দেব। ঝোল দিয়ে কিছু সময় রান্না করে নেব। তারপর ঝোল শুকিয়ে আসলে জিরার গুঁড়ো দিয়ে দেব।

1000022634.jpg

1000022638.jpg
এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করব।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

আপনি ঠিক বলছেন প্রায় সময় আমরা রেসিপি করে থাকি। তবে আমরা একই ধরনের খাবারগুলো প্রায় সময় ঘুরেফিরে খেয়ে থাকি। কিন্তু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পারলে ভালো লাগে। আপনি আজকে সবজি দিয়ে রুই মাছ রান্না করলেন। রুই মাছ খেতে খুব ভালো লাগে। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000022710.jpg

1000022709.jpg

 last year 

আপু মাছটা দেখে তো মনে হচ্ছে কার্ফু বা ইন্দোনেশিয়া মাছ। রুই মাছের মত লাগছে না। যাই হোক এই মাছগুলোতে প্রচুর ডিম থাকে। আর এই ডিমগুলো বিভিন্নভাবে ভুনা বা ভাঁজি করে খেলে খুবই ভালো লাগে। মাছের সাথে কিছু বেগুনার আলু দিলে রান্নাটা আরো বেশি মজা লাগে। দারুন একটা রেসিপি তৈরি করেছেন আপু।

 last year 

এটা রুই মাছ কি? মাথাটা দেখে মনে হচ্ছে না। যদিও আমি মাছ খুব একটা চিনি না তাও যতটুকু চিনি।

যাইহোক আলু বেগুন দিয়ে যে কোন মাছেরই ঝোল রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। আপনার রান্নাটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালো লাগছিল খেতে।

 last year 

আলু আর বেগুনের তরকারি বড় মাছ দিয়ে রাঁধলে খেতে খুবই সুস্বাদু হয়। পেটে ডিম ভর্তি মাছগুলো খেতে আমার ভালো লাগে। মাছের ডিম ভুনাও বেশ সুস্বাদু একটা রেসিপি। খুবই লোভনীয় লাগছে রেসিপি টা দেখতে। মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আলু এবং বেগুন ব্যবহার করে যে কোন ধরনের‌ রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

রুই মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এভাবে আলু বেগুন দিয়ে রান্না করলে তো খেতে অনেক মজাদার হয়। মজাদার রেসিপি টা খুব সুন্দর ভাবে শেয়ার করলেন, দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলতে। দুপুরবেলা এরকম মজাদার রেসিপি গুলো হলে খুব ভালোই লাগে।

 last year 

আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দেখে দেখে খেতে ইচ্ছা করছে।রেসিপি পরিবেশনটি দারুন হয়েছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42