জেনারেল রাইটিং :- জীবন অনিশ্চিত

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

1000029441.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। আমরা সবাই জানি আমাদের জীবন অনিশ্চিত। পৃথিবীতে আমরা সবাই দুদিনের অতিথি হিসেবে এসেছি। তবে পৃথিবীর মায়া থেকে আমরা কেউ কখনো বিদায় নিতে চাইনা। তবে আমরা যারা জীব আছি তারা একদিন না একদিন অবশ্যই বিদায় নিতে হবে।যদিও মৃত্যুর কোন বয়স নেই। তবে সেই মৃত্যু যদি অকালে হয় তাহলে মেনে নেওয়া কষ্টকর।তবে এখানে আমাদের কারো হাত নেই। কষ্ট হলেও সব কিছু মেনে নিতে হবে। যাইহোক এত ছোট জীবনে আমরা সবাই অনেক আশা নিয়ে বাঁচি।আমাদের জীবনের কখন কি ঘটবে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।তবে আমার মনে হয় কষ্টের মানুষের জীবনে বেশি কষ্ট থাকে।

আমার এক ভাতিজি নাম তার আমেনা ।বয়স তেমন নয় একটু বা বাইশ হবে হয়তো। ছোট বেলা থেকে তার বাবা মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে।আসলে তার বাবা একজন দরিদ্র মানুষ ছিল। আমেনার বয়স যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মা অনেক ঋণ হয়েছিল।তার বাড়িঘর রেখে অনেক বছর আমেনার নানার বাড়িতে আশ্রয়ে ছিল। যাইহোক আমেনার বাবা দরিদ্র দেখে তাকে তেমন পড়াশোনা করাইনি।তবে আমেনা দেখতে শোনতে মোটামুটি ভালোই ছিল।তবে আমেনার ভাই এখন চাকরি করে।

তাই আমেনার বাবা চেয়েছিল আমেনাকে বিয়ে দিতে। তবে তেমন পাত্র খুঁজে পাচ্ছিল না। একদিন এক বড় লোকের ছেলে এসে আমেনাকে দেখে পছন্দ করল।কিন্তু আমেনার বাবা মা এত বড়লোক মানুষ কিভাবে আমার মেয়েকে নেবে।তারপর মেয়ে তেমন পড়াশোনা করে না। তারপর ভাবলাম তারা যখন সব কিছু জেনে আমাদের মেয়েকে নিতে চাই তাহলে আর কি করা।তারপর আমেনার বিয়ে হয়ে গেল।এখন বিয়ের বয়স প্রায় পাঁচ বছর চলে।আমেনার দুটি কন্যা সন্তান আছে।আমেনা শশুর শাশুড়ি ও স্বামী সন্তান সবাইকে নিয়ে অনেক ভালো ভাবে ছিল। আসলে কথা আছে না সবার কপালে সুখ সহ্য হয় না।তবে আমেনার স্বামীর বিয়ের আগে থেকেই ক্যানসারের জীবানু ছিল। তাই তারা এটা গোপন রেখে আমেনাকে বিয়ে দিয়েছে।তারা জানত তাদের ছেলে বেশি বাঁচবে না।


তবে তাদের বংশের ছেলে মেয়ে দরকার তার জন্য আমেনার শাশুড়ী তার ছেলেকে বিয়ে দিয়েছে। ইতিমধ্যে তার দুটি নাতনি হয়েছে। বেশ ভালোই চলছিল। কয়েক দিন আগে হঠাৎ করে আমেনার স্বামী জ্বর এসেছে। জ্বর আস্তে আস্তে বেশি হয় তারপর সবাই হসপিটালে নিয়ে যায়। আর একদিন পরেই আমেনার স্বামী হসপিটালে মারা যায়। এখন আমেনা দুটি বাচ্চাকে নিয়ে অসহায়। তবে আমেনার শশুর শাশুড়ির এত বড় সত্য গোপন করা ঠিক হয়নি।এখানে আমেনার কোন দোষ ছিল না। তাদের জন্য আজ আমেনা অসহায়। যদিও মৃত্যুর কথা কেউ কখনো বলতে পারবে না।আপনারা সবাই আমেনার জন্য দোয়া করবেন যেন বাচ্চা দুটি নিয়ে বেঁচে থাকতে পারে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

status/1956709311687565573?t=l-BPL558Sg4jJ5JmdOnbKA&s=19

https://x.com/MimiRimi1683671/status/1956709991286513955?t=QXjgwsniWrYR5UmM7JBVyA&s=19

 10 months ago 

1000029442.jpg

 10 months ago 

জীবন সত্যি অনিশ্চিত। কখন কি হয়ে যাবে আমরা কেউ জানিনা। জীবনের বাস্তবতা আমাদের কঠিন। আপু আপনি দারুন লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

“একদম সত্যি কথা বলেছেন, তাই বর্তমানকে সুন্দরভাবে বাঁচা খুব জরুরি।“জীবন অনিশ্চিত হলেও ইতিবাচক চিন্তাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।“খুব সুন্দর লিখেছেন, এই উপলব্ধি থাকলেই প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখা যায়।“আপনার এই লেখা আমাদের মনে করিয়ে দিলো—ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে মনোযোগ দেওয়াই আসল।”

 10 months ago 

জীবন অনিশ্চিত এটা আমরা সবাই জানি আপু।আসলে কখন কার মৃত্যু হবে এটা আমরা কেউ জানিনা।আমিনার স্বামী মারা যাওয়াতে দুটি বাচ্চা অসহায় হয়ে গেলো।আমিনা এবং তার দুটি বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রইলো।সৃষ্টিকর্তা যেন তাদেরকে সব সময় সুস্থ রাখেন।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60065.83
ETH 1578.98
USDT 1.00
SBD 0.42