You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৫

in আমার বাংলা ব্লগ3 years ago

হঠাৎ মেঘে ঢাকা পূর্ণিমা রাতে যে রমণী হেসে উঠেছিলো,
সে তখন এক অপার্থিব টানাপোড়েনে বিস্তৃত বেদনা সাগরে
বারবার ডুব দিয়ে ফিরে আসে নবজাত সব প্রত্যাশা নিয়ে,
হৃদয়ের মৃদু উষ্ণতায় প্রেম জেগে ওঠে ভোরের আদরে।

শিশির ভেজা ভোর আর অসম্ভব কিছু চাওয়া,
রমণী হেরে গিয়েও বেঁচে থাকে প্রেমিকের ঘরে ফেরা।
কত টানা পোড়েন কত বেদনা,
তবুও ভালোবাসার আমৃত্যু ছোঁয়া।
কতো মেঘে ঢাকা পূর্ণিমার চাঁদে প্রেমিকার হাসি মাখা,
প্রেমের অমৃত সুধা পানে ভাসছে মোদের সুখের খেয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37