You are viewing a single comment's thread from:

RE: ক্যাথারান্থাস রোজাস ফুলের উদ্ভিদের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ5 years ago

এই ফুল টা আমার কাছে অনেকটা নয়ন তারা ফুলের মতো লাগছে। যদিও নয়ন তারা ফুলের চেয়ে অনেকটাই ভিন্ন মনে হচ্ছে। কারণ নয়ন তারা ফুলের এইভাবে মাঝখানে আলাদা কোন রং নেই। পুরো পাপড়িতেই এক সমান একই রঙ।কিন্তু আমার কাছে এই ফুলটা খুবই সুন্দর লাগছে এবং কেন যেনো মনে হচ্ছে এই ফুলটি আমি অনেক বেশি দেখেছি। কিন্তু খুব একটা মনে পরছে না আমার যে কোথায় দেখেছি। আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে ভাইয়া। ফুলের পাপড়ি গুলো একেবারে ফুঁটে উঠেছে ছবিতে।

Sort:  
 5 years ago (edited)

এই জন্যই তো আমি লেখার মধ্যে বলেছি যে এই ফুল বেশি একটা আমাদের এদিকে সাধারণভাবে হয় না। এটা আলাদা প্রজাতির। তবে এটা নয়নতারা ফুলই। এটাও নয়নতারা ফুল এবং ভিন্ন প্রজাতির হওয়ায় এর কালারটা এইরকমই। আর এই ফুলগুলো মূলত চাষ করা। পাপড়িগুলোতে একই রং আছে যেটা আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে। এই প্রজাতির ফুলটির পাপড়ি গায় গায় আছে কিন্তু বেশিরভাগ প্রজাতির নয়নতারা ফুলের একটি পাপড়ি থেকে আরেকটি আলাদা থাকে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63073.83
ETH 1770.42
USDT 1.00
SBD 0.39