ছেলেবেলার স্মৃতিতে ফিরে যাওয়া। ফটোগ্রাফি পর্ব -১০

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও আমার তোলা কিছু শৈশব কালের স্মৃতির ছবি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


DSC_0567.JPG


ছোটবেলায় কে কে মার খেয়েছেন এই খেলাটির জন্য হাত তুলুন। আমি তো তিন-চারবার খেয়েছি। ছোটবেলার একটি নিষিদ্ধ খেলা ছিল এই মার্বেল খেলা।


DSC_0563_edited.jpg


ছোটবেলায় বিভিন্ন ডানপিটে ছেলেরা বিকালে রাস্তার পাশে এই মার্বেল খেলতো। আমি অবশ্য এই মার্বেল খেলার জন্য মার খাইনি। মার খেয়েছি মার্বেল খেলা দেখার জন্য। আর আমি তো মার্বেল একদম খেলতেই জানি না।


DSC_0565_edited.jpg


আমার সহপাঠীরা যখন এই মার্বেল খেলতো তখন আমি তাদের খেলা দেখতাম এবং উপভোগ করতাম। আর এই উপভোগ করার জন্য মায়ের কাছে মার খেয়েছি অনেক।

DSC_0570.JPG

আসলে এই খেলাটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। এই খেলাটি তিন, চার, পাঁচ বা সাত জন বন্ধু মিলে খেলা যায়। কমপক্ষে দুজন খেলোয়াড় ছাড়া এই খেলাটি অসম্ভব।


DSC_0573_edited.jpg


ছোটবেলায় আমাদের ক্লাসের অনেক বন্ধু-বান্ধবদের ব্যাগের ভিতর মার্বেল পাওয়া যাবে না এটা অসম্ভব একটা ব্যাপার। মাঝে মাঝে তো তারা টিফিনের সময় শিক্ষকদের চোখের আড়াল হয়ে এই মার্বেল খেলতো। আর আমরা সবাই মিলে ভিড় জমাতাম তাদের খেলা উপভোগ করার জন্য।


DSC_0582.JPG


আমাদের শৈশব হারিয়ে গেছে যেমন, সেই সঙ্গে হারিয়েছে অনেক ধরনের খেলা। এখন সেসব খেলার কথা মনে পড়লে শৈশবের অনেক বন্ধু-বান্ধবদের কথা মনে পড়ে যায়। শৈশব মানে একটা মধুর সময়। মাঝে মাঝে মনে হয় যদি আবার ফিরে যেতে পারতাম সেই শৈশব বেলাতে।


DSC_0591.JPG


তো অনেকদিন আগে আমি আবার ফটোগ্রাফির জন্য একা একা বেরিয়ে পড়লাম। তো এবার মনে হল আমি একটু শহরের বাইরেই যাই। কারণ শহরের বাইরে যেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে গ্রামের দিকে। তখন আমি ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লাম ফটোগ্রাফির জন্য।


DSC_0602.JPG


যেতে যেতে রাস্তার পাশে একদল বালক বালিকা মিলে মার্বেল খেলছিল। ওদের দেখে আমার শৈশব স্মৃতি কথা মনে পড়ে গেল এবং আমি দেরি না করে বাইকটা রাস্তার এক পাশে রেখে ওদের খেলা দেখতে লাগলাম এবং ছবি তুলতে লাগলাম। ওরা প্রথমে আমায় দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল। তারপরে আমি ওদের বললাম তোমরা খেলো আমি কিছুই বলবো না। তারপর ওরা আনন্দের সাথে খেলতে লাগলো। আর আমার ছবি তোলা দেখে ওরা খুব খুশি হয়েছিল।

DSC_0568.JPG

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 135 mm
তারিখ : 23/03/2018


তো এই ছিল আমার ফটোগ্রাফি পোস্ট। আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।


11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 3 years ago (edited)

দেখতাম ছোটবেলায় আমার ছোট ভাইয়েরা এই মার্বেল খেলা নিয়ে বেশ মেতে থাকতো। এখনো গ্রামে গেলে দেখেই ছোট ছোট ছেলেমেয়েরা এই খেলা নিয়ে বেশ ব্যস্ত থাকে। আমি কখনো এই খেলা খেলি নেই তাই জানিনা এটি কেমন খেলতে। আপনি ছোটবেলায় খেলেছেন বিধায় আপনার এখনো এই খেলার স্মৃতি মনে আছে। রাস্তার পাশে ওদেরকে খেলতে দেখে বোধহয় আপনি আপনার ছোটবেলায় ফিরে গিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু। আসলে এক্ষণ সবার হাতে মোবাইল চলে আসার কারণে এই খেলাগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে।

 3 years ago 

যদিও মার্বেল খেলা খেলতাম না কিন্তু মাঝে মাঝে খেলা দেখতাম এবং খুবই ভালো ভাবে উপভোগ করতাম। আসলে এটা কিন্তু এমনিতে ঠিকই বলেছেন এই খেলাটি আস্তে আস্তে সবার মাঝে থেকে হারিয়ে যাচ্ছে। আপনি মার্বেল খেলার জন্য মার না খেলেও মার্বেল খেলা দেখার জন্য মার খেয়েছেন আপনার মায়ের কাছ থেকে তাহলে। এখন তো ছেলেমেয়েরা আড্ডা দিতে এবং মোবাইল দেখতে ব্যস্ত থাকে। যাইহোক ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে।

 3 years ago 

ছোট বেলার খুব সুন্দর একটি স্মৃতির বর্ণনা করেছেন সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে। আপনি ঠিক বলছেন ছোটবেলায় এই খেলার জন্য অনেকে মার খেয়েছেন মায়ের হাতে। অনেকে এই খেলা খেলতে জানেন আবার অনেকে উপভোগ করতে জানেন দেখে। আপনি তো দেখছি খেলা না খেলে দেখার জন্য মার খেলেন। তবে বর্ণনার সাথে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দারুন ফটোগ্রাফি ছিল।

 3 years ago 

এটা সত্য যে ৯০ এর দশকের ছেলেমেয়েদের কাছে এই খেলাটা ছিল বেশ পরিচিত ও প্রিয়। মার খাইনি তবে বকা শুনতে হয়েছিল বহুবার। দিন কে দিন সবকিছু তো হারিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগলো মার্বেল খেলার ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন, এটা দেখে।

 3 years ago 

মার্বেল খেলা খেলে মায়ের হাতে মার খেয়েছি কি না তেমন মনে নেই , তবে সহপাঠীদের হাতে যে মার খেয়েছি সে সব কথা বেশ ভালো ভাবেই মনে আছে ৷ আসলে মার্বেল খেলা আমি একদমি পারতাম না , তবুও বারবার যেতাম খেলতে ৷ যাই হোক অনেক ভালো লাগলো দাদা আপনার পোস্ট টি পড়ে ৷ অনেক কথাই মনে পড়ে গেলো ৷ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ছোটবেলা বাড়ি ছেলেরা যখন মার্বেল খেলতো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তবে এই খেলাটা ছোটবেলা ছেলেরা অনেক খেলতো। আমি নিজেও দেখেছি এই মার্বেল খেলার জন্য আমার চাচাতো ভাই জেঠাতো ভাই গুলো তাদের মা বাবার কাছে অনেক মার খেয়েছে। তবে ভাইয়া এই খেলাটা ছোটকালের খুব জনপ্রিয় একটা খেলা ছিল। এখন সময়ের কারণে এই খেলাগুলো এখন আর দেখা হয় না। এখনকার ছোট ছেলেমেয়েরা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38